News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী বাতিলের খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের
Image

চাকুরী বাতিলের খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩১ মার্চ৷৷ চাকুরী বাতিলের খবর পেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তিন সন্তানের বাবা৷ ঘটনা বিশালগড় তেবারিয়া গ্রামে৷ জানা গিয়েছে, তেবারিয়া গ্রামের গনেশ দেবনাথ ১০৩২৩ জনের মধ্যে একজন৷ ২৯ মার্চ চাকুরী বাতিলের খবর পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে৷ দিশাহারা হয়ে পড়েন৷ পাড়ার লোকজন এসে সান্তনা দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু, গতকাল সন্ধ্যায় তিন মেয়ে ও স্ত্রীকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে ফেল৷ স্ত্রী ও মেয়েরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে দরজা ভেঙ্গে গনেশকে উদ্ধার করে৷ তিনি গলায় ফাঁস লাগানোর চেষ্টা করে বলে জানা গেছে৷ গনেশবাবু দরিদ্র পরিবারের৷ বাবা মা নেই৷ শুধু বাড়ির ভিটে রয়েএছ৷ চাকুরী পাওয়ার পর ছোট তিন মেয়েকে নিয়ে স্বপ্ণ বাঁধতে শুরু করেছিল৷ কিন্তু শীর্ষ আদালতে এক রায়ে তার সাজানো সুখের সংশার তছনছ হয়ে গিয়েছে৷
কিভাবে তিন মেয়েকে মানুষ করবে৷ পড়াশোনার খরচ কিভাবে মেটাবে এই নিয়ে মানসকি ভাবে ভেঙ্গে পড়েন তিনি৷ গনেশবাবুর বক্তব্য রাজ্য সরকার এত বছর যখন কিছু করতে পারে নি তাহলে আট মাসে আমাদের জন্য কি করতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন৷ সরকার পাশে থাকবে মুখে বলছে কিন্তু বাস্তবে কোন কিছুই দেখছেন না তিনি৷ তাই তিনি হতাশ হয়ে পড়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top