আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন। কলেজটিতে স্নাতক স্তরে ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সে মোট ৬০টি আসনে পড়াশোনার সুযোগ থাকবে। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি লিখেন, এই অনুমোদনের ফলে রাজ্যে আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার পরিকাঠামো আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবার সুযোগও বাড়বে।
তিনি এই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) প্রতাপরাও যাদবকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।
























