News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপক পাল ওই এলাকায় থাকতেন। ঘটনার পর পুকুরে তাঁর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মৃতের ভাই জানান, রূপক নিয়মিত কাজকর্ম করতেন এবং পরিবারের সঙ্গেই থাকতেন। তিনি নেশা করতেন বলেও জানান মৃতের ভাই। কখনও বাড়িতে যেতেন আবার কখনও বাড়ির বাইরেই থাকতেন। সংসার করেননি তিনি, ভাইদের সঙ্গেই থাকতেন। তবে কীভাবে তিনি পুকুরের জলে পড়লেন, তা নিয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। পরিবারের প্রাথমিক ধারণা, প্রায়শই ওই পুকুরে স্নান করতে যেতেন।
পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় স্নান করতে গিয়ে অসাবধানতাবশত জলে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

Leave a Reply

Scroll to Top