News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা
Image

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল এনডিএ-র শরিক দলগুলি। আজ ধলাই জেলার মনু ডাকবাংলোয় বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির নেতাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিন শরিক দলের মধ্যে সমন্বয়, আসন সমঝোতা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে রতন লাল নাথ জানান, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা ও আইপিএফটি যৌথভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ১০ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্বও যথেষ্ট বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, এডিসি নির্বাচনে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম। সেটি ছিল আমাদের কৌশলের অংশ। কিন্তু এবার আমরা একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, আসন সমঝোতা সম্পন্ন হলেও বিভিন্ন এলাকায় স্থানীয় স্তরে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাগুলি চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

রতন লাল নাথ আরও বলেন, এনডিএ জোট এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরোধী শক্তিগুলিকে যাতে নির্বাচনে জয়ী হতে না দেওয়া হয়, সেটিই জোটের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, যারা এনডিএ জোটের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এবং রাজ্যের উন্নয়নের বিরুদ্ধে, তারা যাতে একটি আসনও না পায়, একটি ভোটও না পায়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ভিলেজ কমিটি নির্বাচনকে তৃণমূল স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই নির্বাচনে সাংগঠনিক ও ভোটগ্রহণের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হলেও ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে।

বৈঠকে বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, আইপিএফটি-র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তিপ্রা মথার বিধায়ক পল ডাংশু, এমডিসি রবীন্দ্র দেববর্মা ও হলিউড চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও তিন শরিক দলের জেলা ও স্থানীয় স্তরের নেতারাও বৈঠকে অংশ নেন।

Releated Posts

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

Leave a Reply

Scroll to Top