News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা
Image

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গাড়িচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টা নাগাদ চারিপাড়া এলাকার বাসিন্দা গাড়িচালক জলফুমিয়া প্রতিমা বিসর্জনের জন্য গাড়ি নিয়ে দশমীঘাটে যান। প্রতিমা গাড়ি থেকে নামানোর পর গাড়িটি পিছনের দিকে নেওয়ার সময় সেখানে উপস্থিত দশমীঘাট এলাকার একটি ক্লাবের সম্পাদক মিঠুনের গায়ে গাড়িটি অনিচ্ছাকৃতভাবে লেগে যায় বলে অভিযোগ।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে পরিবারের অভিযোগ। তাঁদের দাবি, গাড়িচালককে গাড়ি থেকে নামিয়ে দশমীঘাট ক্লাব চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাঁর হাত-পা বেঁধে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। তাঁর কাছ থেকে নগদ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পরিবারের আরও অভিযোগ, মোবাইল ফোনের লক খুলে দেওয়ার জন্য জলফুমিয়ার ওপর চাপ সৃষ্টি করা হয়। তিনি প্রথমে ফোনের লক খুলতে রাজি না হওয়ায় তাঁকে ফের মারধর করা হয়। এতে তাঁর একটি হাত ভেঙে যায় বলে পরিবারের দাবি। পরে ফোনের লক খুলে দেওয়ার পর সেটি নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ।

পরিবারের দাবি, রাত প্রায় ২টা নাগাদ নদীর পাড় থেকে ওই গাড়িচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর তাঁকে প্রথমে আগরতলার আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে টিএমসি হাসপাতালে এবং সেখান থেকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর শনিবার পশ্চিম আগরতলা থানায় গিয়ে অভিযোগ দায়েরের উদ্যোগ নেয় আহত গাড়িচালকের পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর কাছেও ন্যায়বিচারের আবেদন জানিয়েছে পরিবার।

তবে গাড়িচালককে মারধরের অভিযোগের সত্যতা, ঘটনায় কারা জড়িত এবং ঠিক কী কারণে তাঁর ওপর হামলা হয়েছে, তা পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

Releated Posts

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top