News Flash

  • Home
  • Uncategorized
  • এপিএসসি কেলেংকারি : টানা চার ঘণ্টা জেরার মুখে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়
Image

এপিএসসি কেলেংকারি : টানা চার ঘণ্টা জেরার মুখে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়

গুয়াহাটি, ২৭ ফেব্রুয়ারি, (হি.স.) : আলোড়ন সৃষ্টিকারী রাজ্যের এপিএসসি (আসাম পাবলিক সার্ভিস কমিশন) কেলেংকারি সম্পর্কে আজ ডিব্রুগড় পুলিশের জেরার সম্মুখিন হয়েছেন কংগ্রেস আমলের ‘দোর্দণ্ডপ্রতাপ, প্রভাবশালী’ মন্ত্রী গৌতম রায়। ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎসিং পানেসারের নোটিশ পেয়ে আজ সোমবার গুয়াহাটিতে অসম পুলিশের বিশেষ শাখার সদর দফতরে এসে তিনি হাজিরা দিয়েছেন। টানা চার ঘণ্টা জেরা হয়েছে তাঁকে। কুড়িদিন পর ফের তাঁকে এভাবে হাজিরা দিতে এপিএসসি তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন পুলিশ অফিসার।

ইতিপূর্বে এপিএসসি চেয়ারম্যান রাকেশ পাল-সহ কমিশনের দুই সদস্য যথাক্রমে সামেদুর রহমান ও বসন্ত দলে এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পবিত্র কৈবর্ত-সহ জনাকয়েককে গ্রেফতার করা হয়েছে। তাঁরা এখনও কারাবন্দি। তাঁদের জবানবন্দি এবং নির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই কেলেংকারির সঙ্গে জড়িত রাজ্যের বেশ কয়েকজন নেতা-আমলাকে গ্রেফতারের প্রস্তুতি চলছে বলে বিশেষ সূত্রের খবরে প্রকাশ। সূত্রটি জানিয়েছে, চলতি সপ্তাহেই এপিএসসি কেলেংকারি মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হবে। গ্রেফতারের এই তালিকায় গৌতম রায়ও রয়েছেন কি না তা জানাতে চাইছে না সূত্রটি।

উল্লেখ্য, এর আগে সংশ্লিষ্ট কেলেংকারির তদন্ত আধিকারিকের সামনে হাজিরা দিতে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি অসুবিধা দেখিয়ে সেবার তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দেননি। প্রসঙ্গত, এর কদিন আগে গত ১৫ বছর ধরে কংগ্রেস আমলে সংঘটিত রাজ্যের সমাজকল্যাণ বিভাগে প্রায় ২,২০০ কোটি টাকা তছরুপ মামলায়ও গৌতম রায়কে জেরা করেছিল তদন্তকারী সংস্থা।

এখানে উল্লেখ করা যেতে পারে, এপিএসসি-কে সরকারি অফিসার পদে চাকরির নিলাম কেন্দ্রে পরিণত করা হয়েছিল অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top