News Flash

  • Home
  • দেশ
  • অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক
Image

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর বিধায়কদের সাসপেন্ড করলেন তেলঙ্গানা বিধানসভার স্পিকার গদ্দাম প্রসাদ কুমার।

বুধবার আইন ও বিধানসভা বিষয়ক মন্ত্রী ডি. শ্রীধরবাবু সাসপেনশনের প্রস্তাব পেশ করার পর স্পিকার তা ঘোষণা করেন। অধিবেশনে উপস্থিত বিআরএসের ২১ জন বিধায়ককেই সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দলের কার্যনির্বাহী সভাপতি কে. টি. রামা রাও এবং বিধানসভায় দলের উপনেতা টি. হরিশ রাও।

সোমবার বিধানসভার প্রবেশপথে দলের মহিলা বিধায়কদের সঙ্গে পুলিশের কথিত দুর্ব্যবহারের অভিযোগে আলোচনার দাবিতে বিআরএস বিধায়কদের বিক্ষোভের জেরেই এই সাসপেনশন। বিআরএস একটি মুলতবি প্রস্তাব এনে মহিলা বিধায়কদের বিরুদ্ধে পুলিশের কথিত ‘অত্যাচার’, কে. টি. রামা রাওয়ের বাসভবনের বাইরে পুলিশের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে কংগ্রেস বিধায়কদের কথিত হুমকি এবং রাজ্যের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল।

বুধবার অধিবেশন শুরু হতেই বিআরএস বিধায়করা তাঁদের মুলতবি প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরু করার দাবি জানান। তবে স্পিকার প্রস্তাবটি খারিজ করে দিয়ে অন্য কোনও পদ্ধতিতে বিষয়টি উত্থাপনের পরামর্শ দেন।

এরপর বিআরএস বিধায়করা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দিতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন।

এই হট্টগোলের মধ্যেই মন্ত্রী আদলুরি লক্ষ্মণ সিদ্ধিপেটে একটি জায়গায় বিআরএস নেতাদের কথিত শুদ্ধিকরণ অনুষ্ঠানের বিষয়টি উত্থাপন করেন। সেখানে দলিতরা বিআরএসের কয়েকজন বিধান পরিষদ সদস্যের স্পিকার প্রসাদ কুমারকে নিয়ে কথিত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন বলে দাবি করা হয়।

মন্ত্রী বলেন, বিষয়টি বিধানসভায় আলোচনা হওয়া উচিত। কারণ এর সঙ্গে তেলঙ্গানার আত্মসম্মানের প্রশ্ন জড়িত এবং দলিতদের প্রতি চলমান বৈষম্যের বিষয়টিও এতে উঠে আসে।

উপমুখ্যমন্ত্রী মল্লু ভাট্টি বিক্রমার্কা মন্ত্রীর দাবিকে সমর্থন করেন এবং বিআরএস নেতাদের কথিত শুদ্ধিকরণ অনুষ্ঠানের ছবি বিধানসভায় প্রদর্শন করেন।

বিআরএস বিধায়কদের ওয়েলে নেমে বিক্ষোভের তীব্র সমালোচনা করে উপমুখ্যমন্ত্রী বলেন, “মাননীয় স্পিকারকে অপমান করার পর আপনারা কীসের বিচার চান?” তিনি বিআরএস নেতাদের স্পিকারকে ভয় দেখানোর অভিযোগও করেন এবং স্পষ্ট জানান, এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না।

স্পিকার, উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রী শ্রীধরবাবু একাধিকবার বিআরএস বিধায়কদের নিজেদের আসনে ফিরে গিয়ে বিধানসভার কাজ স্বাভাবিকভাবে চলতে দেওয়ার আবেদন জানান। কিন্তু বিআরএস বিধায়করা বিক্ষোভ চালিয়ে যাওয়ায় শ্রীধরবাবু অধিবেশনের বাকি সময়ের জন্য তাঁদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন।

–আইএএনএস

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে মধ্যপ্রদেশজুড়ে ব্যাহত ওপিডি পরিষেবা, আন্দোলনে জুনিয়র ডাক্তাররাও

ভোপাল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন মঙ্গলবার আরও তীব্র হয়েছে। তাঁদের সমর্থনে রেসিডেন্ট…

ByByNews Desk Sep 8, 2026

ব্যবসায়িক সফটওয়্যার থেকেই সরাসরি ‘সার্টিফিকেট অব অরিজিন’-এর আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): এবার থেকে নিজেদের ব্যবসায়িক সফটওয়্যার থেকেই সরাসরি ‘সার্টিফিকেট অব অরিজিন’ (কোও)-এর জন্য আবেদন করতে…

ByByNews Desk Sep 7, 2026

ফি রিইম্বার্সমেন্ট বকেয়ার দাবিতে বিক্ষোভ, তেলেঙ্গানায় বিজেপি সভাপতিকে আটক

হায়দরাবাদ, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): ফি রিইম্বার্সমেন্টের বকেয়া টাকা মেটানোর দাবিতে তেলেঙ্গানা বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব সংগঠন…

ByByNews Desk Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top