News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুক্তির শর্ত পূরণের দাবিতে সরব আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন, ৭২ ঘণ্টার বনধের ডাক
Image

চুক্তির শর্ত পূরণের দাবিতে সরব আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন, ৭২ ঘণ্টার বনধের ডাক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ২০২৪ সালে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে বিভিন্ন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের নেতৃত্ব। চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার একাধিক গুরুত্বপূর্ণ শর্ত এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলির নেতৃবৃন্দ এই বনধ কর্মসূচির ঘোষণা করেন। সাংবাদিক সম্মেলনে তারা দাবি করেন, ২০২৪ সালে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলির মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়। কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা ছিল, তার অনেকগুলিই এখনও সম্পূর্ণভাবে কার্যকর হয়নি।

নেতৃবৃন্দের অভিযোগ, চুক্তি বাস্তবায়নের বিষয়ে বারবার সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।

সাংবাদিক সম্মেলনে এনএলএফটির সভাপতি প্রসেনজিৎ দেববর্মা জানান, আগামী ৪ সেপ্টেম্বর থেকে টানা ৭২ ঘণ্টা রাজ্যজুড়ে বনধ কর্মসূচি পালন করা হবে। বনধ চলাকালীন বিভিন্ন স্থানে জমায়েত, বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রশাসনকে সতর্ক করে বলা হয়, শান্তিপূর্ণভাবে আন্দোলন চলাকালীন কোনও ধরনের বলপ্রয়োগ বা বাধা সৃষ্টি করা হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে। আন্দোলনকারীদের উপর প্রশাসনের পক্ষ থেকে বলপ্রয়োগ করা হলে তার পরিণতি ভালো হবে না বলেও সাংবাদিক সম্মেলন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংগঠনগুলির নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র বনধ পালন করাই তাদের লক্ষ্য নয়। ২০২৪ সালের চুক্তির প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে এই ৭২ ঘণ্টার বনধকে কেন্দ্র করে রাজ্যের স্বাভাবিক জনজীবন ও পরিবহণ ব্যবস্থার উপর কী ধরনের প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত বনধ মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Releated Posts

ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, যাত্রাপুরে গ্রেপ্তার ভাসুর

কাঠালিয়া, ৩ সেপ্টেম্বর: ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাত্রাপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 3, 2026

চড়িলামের টেবিল টেনিস হলঘরে চুরি, স্টেট মিটের আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি বিদ্যাজ্যোতি স্কুলের টেবিল টেনিস হলঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

বনাঞ্চলের কাঠ পাচারের অভিযোগ, উদ্ধার প্রায় ২০ ফুট সেগুন কাঠ

আগরতলা, ৩ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 3, 2026

সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ঊনকোটি নার্সিং হোমের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ, সরব রোগীর পরিজন

কৈলাসহর, ৩ সেপ্টেম্বর: চিকিৎসার নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে কৈলাসহরের ঊনকোটি নার্সিং হোম। এবার সরকারি…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ডায়ালাইসিস বেডে রোগী, বিদ্যুৎহীন ইউনিট, ধর্মনগর জেলা হাসপাতালে ব্যাকআপ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: একদিকে ডায়ালাইসিস বেডে শুয়ে রোগী, অন্যদিকে বিদ্যুৎহীন ইউনিট। জীবনরক্ষাকারী চিকিৎসা পরিষেবার মাঝেই ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top