News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামের টেবিল টেনিস হলঘরে চুরি, স্টেট মিটের আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন
Image

চড়িলামের টেবিল টেনিস হলঘরে চুরি, স্টেট মিটের আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি বিদ্যাজ্যোতি স্কুলের টেবিল টেনিস হলঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বুধবার গভীর রাতে চোরের দল হলঘরে ঢুকে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামের দামি কপারের তার কেটে নিয়ে যায়। এর জেরে বর্তমানে গোটা টেবিল টেনিস হলঘর বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে পড়ে রয়েছে।

জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই ওই হলঘরে টেবিল টেনিসের স্টেট মিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রতিযোগিতা থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হবে। ফলে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ঠিক আগে হলঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন খেলোয়াড়, প্রশিক্ষক এবং অভিভাবকরা।

বিশেষভাবে বিপাকে পড়েছেন এলাকার অবসরপ্রাপ্ত শারীরশিক্ষক গিরিধারী দেবনাথ। গত পাঁচ বছর ধরে তিনি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এলাকার ছাত্রছাত্রীদের টেবিল টেনিস প্রশিক্ষণ দিয়ে আসছেন। হলঘরে বিদ্যুৎ না থাকায় নিয়মিত প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে।

স্টেট মিটের আগে দ্রুত বৈদ্যুতিক ব্যবস্থা মেরামত করে হলঘরটি ফের ব্যবহারের উপযোগী করার দাবি উঠেছে। একইসঙ্গে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

Leave a Reply

Scroll to Top