News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে মনোনয়নপত্র জমা দিল সিপিআই(এম)-এর প্রার্থীরা। বুধবার মিছিল করে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্লক আধিকারিকদের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন দলীয় প্রার্থীরা।

এদিন ভারতচন্দ্রনগর ব্লকের ৭টি আসনের মধ্যে ৫টি আসনে সিপিআই(এম) প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন ব্লক আধিকারিকের কাছে। প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলও বের হয়। উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক দীপঙ্কর সেন, পার্টির জেলা কমিটির সদস্য অরূপ মজুমদার, ভাতখোলা অঞ্চল সম্পাদক সুবীর ত্রিপুরা, সিপিআই(এম) নেতা আশীষ দাস, মৃদুল দত্ত, পুলক শীল সহ অন্যান্য নেতৃত্ব।

একই দিনে রাজনগর ব্লকে ৭টি ভিলেজ কাউন্সিল আসনের মধ্যে ৬টি আসনে সিপিআই(এম) প্রার্থীরা বিডিওর কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন অরূপ মজুমদার, সুবীর ত্রিপুরা, আশীষ দাস, পুলক শীল সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

অন্যদিকে, ঋষ্যমুখ ব্লকেও বুধবার সিপিআই(এম)-এর পক্ষ থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে শিবপুর এডিসি ভিলেজের ৭টি আসনের মধ্যে ৬টিতে, সোনাইছড়ি এডিসি ভিলেজের ৭টি আসনের মধ্যে ১টিতে এবং মোহিনীনগর এডিসি ভিলেজের ৭টি আসনের মধ্যে ৩টিতে মনোনয়ন জমা দেওয়া হয়।
ঋষ্যমুখ ব্লকে মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক, বিধায়ক অশোক মিত্র, সিপিআই(এম) নেতা আশীষ দত্ত, ত্রিলকেশ সিনহা, রিপু সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে এদিন তিনটি ব্লকেই সিপিআই(এম) কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিল ও জমায়েতের মধ্য দিয়ে প্রার্থীদের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top