News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেতুর দাবিতে জাতীয় পতাকা হাতে সড়ক অবরোধ, ছামনুতে ক্ষোভ
Image

সেতুর দাবিতে জাতীয় পতাকা হাতে সড়ক অবরোধ, ছামনুতে ক্ষোভ

আগরতলা, ২৭ আগস্ট: দীর্ঘদিনের সেতুর দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ছামনু ব্লকের ডেমছড়া ভিলেজের দেবেন্দ্র কারবারী পাড়া এলাকার বাসিন্দারা। আজ ভোরে জাতীয় পতাকা হাতে নিয়ে সেতু নির্মাণের দাবিতে ছামনু-ছৈলেংটা রোড এবং ছামনু-মানিকপুর রোড অবরোধ করেন স্থানীয়রা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেবেন্দ্র কারবারী পাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছামনু নদীর উপর একটি সেতু নির্মাণের। এই সেতু নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডারও বের হয়েছিল বলে দাবি তাঁদের। কিন্তু পরবর্তীতে নির্ধারিত স্থানে সেতু নির্মাণ না করে সেটি মকরছড়া ভিলেজের অর্জুন মনি কারবারী পাড়া থেকে গেতুয়া কারবারী পাড়া যাওয়ার পথে মনু নদীর উপর স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ।

বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দেবেন্দ্র কারবারী পাড়া এলাকায়। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে পড়েন। হাতে জাতীয় পতাকা নিয়ে সেতু নির্মাণের দাবিতে শুরু হয় সড়ক অবরোধ।

অবরোধকারীদের আরও দাবি, সেতু নির্মাণের পাশাপাশি এলাকায় পানীয় জলেরও সুব্যবস্থা করতে হবে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ও অসুস্থ রোগীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।

স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, জেলা শাসক ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে কথা বলে আশ্বস্ত না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। প্রয়োজনে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়া এবং সেতুর জন্য বরাদ্দ কাজ অন্যত্র স্থানান্তরের অভিযোগকে কেন্দ্র করে ছামনু এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

বিধানসভায় জাতীয় পতাকা অবমাননা, বিতর্ক

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শনকে জাতীয়তাবাদ ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের সময় জনজাতি…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

কলসীরমুখে ইরিক্সা চালককে ডেকে মারধরের অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ২৭ আগস্ট: কলসীরমুখ বাজার এলাকায় এক  ইরিক্সা চালককে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 27, 2026

উদয়পুর চকবাজারে প্রশাসনের অভিযান, উদ্ধার মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী

উদয়পুর, ২৭ আগস্ট: সাধারণ মানুষের স্বার্থে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদয়পুর শহরের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 27, 2026

উন্নয়নের দাবি বনাম দেবকুমার পাড়ার বাস্তব চিত্র, ক্ষোভে গ্রামবাসী

আগরতলা, ২৭ আগস্ট: ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের নানা দাবি ও প্রচারের মাঝেই কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার, আটক চোর

আগরতলা, ২৭ আগস্ট: স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির পৃথক ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top