News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
Image

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত রাজ্যের মোট ৭ লক্ষ ৫০ হাজার ৪৪৯টি গ্রামীণ পরিবারের মধ্যে ৬ লক্ষ ৪৭ হাজার ৪৩৭টি পরিবার পরিশ্রুত পানীয় জলের সংযোগ পেয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভার ১৩তম বিধানসভার দশম অধিবেশনে বিজেপি বিধায়ক জহর চক্রবর্তীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, গত তিন বছরে গ্রামীণ এলাকার আরও ১ লক্ষ ৯১ হাজার ১০৬টি পরিবারকে নিরাপদ পানীয় জলের আওতায় আনা হয়েছে। একই সময়ে ১ হাজার ১৯৩টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতেও এই পরিষেবা পৌঁছেছে।

মুখ্যমন্ত্রী জানান, ২০১৯ সালের ১৫ আগস্ট জল জীবন মিশন শুরু হওয়ার সময় ত্রিপুরায় পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ ছিল মাত্র ৩.২৪ শতাংশ গ্রামীণ পরিবারের। ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত ১ লক্ষ ৫১ হাজার ১৩৫টি পরিবার এই পরিষেবার আওতায় এসেছিল।

এদিন তিপরা মথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মার সম্পূরক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী স্বীকার করেন, এডিসি এলাকার কিছু অংশে এখনও পানীয় জলের সমস্যা রয়েছে। বিশেষ করে মুঙ্গিয়াকামি ব্লকের দুর্গম এলাকাগুলিতে সমস্যাটি বেশি।

তিনি বলেন, পাহাড়ি ও পাথুরে এলাকায় উপযুক্ত জলস্তর না থাকায় সেখানে প্রচলিত গভীর বা অগভীর নলকূপ বসানো কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সরকার ঝরনা ও ছড়ার জল সংগ্রহ করে উঁচু এলাকায় পাম্প করে পৌঁছে দেওয়ার মতো বিকল্প পদ্ধতি গ্রহণ করছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এডিসি এলাকায় গড় পানীয় জল সংযোগের হার প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে। বিভিন্ন এলাকায় এই হার ৮৫ শতাংশ থেকে ১০০ শতাংশের মধ্যে রয়েছে।

বাকি পরিবারগুলিকে সংযোগ দেওয়ার জন্য গভীর ও অগভীর নলকূপ, জল শোধনাগার এবং বিভিন্ন নতুন প্রকল্পের মাধ্যমে কাজ চলছে বলেও জানান ডাঃ সাহা। দ্রুত রাজ্যে ১০০ শতাংশ গ্রামীণ পরিবারকে পাইপের পানীয় জলের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও জানান, এলজিডি বা লোকাল গভর্নমেন্ট ডিরেক্টরি কোডের মাধ্যমে পৃথক গ্রাম চিহ্নিত করা হয়। জল জীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশনের মতো প্রকল্পে পানীয় জল সরবরাহ, জনসংখ্যা এবং অন্যান্য উন্নয়নমূলক তথ্যের হিসাব রাখতেও এই কোড ব্যবহার করা হয়।

Releated Posts

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এডিসির আটকে থাকা বিলগুলি দ্রুত কার্যকরের দাবি প্রদ্যোত কিশোরের

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top