News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিধন মেলায় দুই কেন্দ্রীয় মন্ত্রী, আসেননি রাজ্যের কোন মন্ত্রী
Image

ডিজিধন মেলায় দুই কেন্দ্রীয় মন্ত্রী, আসেননি রাজ্যের কোন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি ৷৷ নীতি আয়োগের নির্দেশে মঙ্গলবার আগরতলায় আয়োজিত ডিজিধন মেলায়

মঙ্গলবার আগরতলায় ডিজিধন মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও উদ্যোগ বিষয়ক মন্ত্রী রাজীব প্রতাপ রুডি এবং ভারী শিল্প ও জন-উদ্যোগ বিষয়ক মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ নিজস্ব ছবি৷

দুইজন কেন্দ্রীয় মন্ত্রি উপস্থিত ছিলেন৷ কিন্তু আসেননি রাজ্য মন্ত্রিসভার কোন সদস্য৷ আর তাতে চটে লাল কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব প্রতাপ রুডি বলেন, খুশি হতাম যদি রাজ্যের কোন মন্ত্রী এই মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতেন৷ অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এমনটা হওয়া শুভ লক্ষণ নয়৷ তবে, আগামীদিনে রাজ্য সরকার তাঁদের এই মনোভাব বদলাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এদিকে, নগদহীন লেনদেন সংক্রান্ত বিষয়ে কোন সমস্যা থাকলে কেন্দ্রীয় মন্ত্রিদের সাথে আলোচনা করে সমাধানের সুযোগ নিতে পারত রাজ্য সরকার, তোপ দাগেন কেন্দ্রীয় ভারী শিল্প ও জন উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়৷

এদিন, মেলার উদ্বোধন করে বাবুল সুপ্রিয় বলেন, সারা দেশকে কর ব্যবস্থার মধ্যে আনতে হবে৷ অত্যন্ত পরিতাপের বিষয় হল, সারা দেশের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ কর দিচ্ছেন৷ তাই দেশের বৃহত্তর অংশের মানুষকে কর ব্যবস্থার মধ্যে নিয়ে আসার প্রয়াস চলছে, বলেন তিনি৷ তাঁর বক্তব্য, দেশে কোটি কোটি ব্যবসা হচ্ছে, অথচ সেই পরিমান কর কেউ দিচ্ছে না৷ তিনি মনে করেন, ভারত এমন একটা, যেখানে সমস্ত কিছু রয়েছে৷ বিশ্বের মধ্যে ভারতীয় অর্থনীতি দ্রুত গতিতে বেড়ে চলেছে৷ কিন্তু, সঠিক কর আদায় সম্ভব হচ্ছে না বলে, আরো এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি হচ্ছে৷ তাঁর বক্তব্য, লেনদেনের ক্ষেত্রে মধ্যস্তকারীদের আলাদা করতে হবে৷ সে জন্যই, নগদহীন লেনদেনের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইছেন দেশে সমস্ত লেনদেনে স্বচ্ছতা আসুক৷ এক্ষেত্রে ডিজিধন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে৷ তাঁর মতে, নগদহীন লেনদেনে স্মার্ট ফোনের দরকার নেই, প্রয়োজন স্মার্ট হওয়ার৷ এদিন তিনি, সকলে নগদহীন লেনদেনের উপর জোর দেওয়ার জন্য আহ্বান জানান৷

এদিন অনুষ্ঠানে ভাষণের শুরুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব প্রতাপ রুডি৷ আক্ষেপের সুরে বলেন, খুশি হতাম যদি রাজ্য সরকারের আরো আধিকারীক এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা এই মেলায় অংশ নিতেন৷ এরপরই তিনি ডিজিধন মেলা সম্পর্কে আলোকপাত করেন৷ এদিন তিনি দৃঢ়তার সাথে জানান, কেন্দ্র যে টাকা পাঠায়, সেই টাকা গরীবের কাছে পৌছায় না৷ এজন্যই গত নভেম্বরে বিমুদ্রাকরণের পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী৷ এই পদক্ষেপের কারণে কোটি কোটি নগদ টাকা ব্যাঙ্কে এসে পৌছেছে৷ তাঁর বিশ্বাস, নগদহীন লেনদেন দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে৷ তাই তিনিও সকলকে নগদহীন লেনদেন শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন৷
এদিন অনুষ্ঠানে শ্রীরুডি একটি ঘোষণা দিয়ে বলেন, রাজ্যের বেকারদের স্বরোজগারী করে তুলতে দক্ষতা বিকাশ কর্মসূচী রূপায়নে ৫৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ ১০০ শতাংশ কেন্দ্রীয় অনুদান আগামী মার্চের মধ্যে রাজ্যের কাছে পৌছাবে৷ এদিন তিনি আরো ঘোষণা দেন, রাজ্যের প্রত্যেকটি ব্লকে আইটিআই স্থাপন করা হবে এবং প্রত্যেক জেলায় প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনার অন্তর্গত কেন্দ্র খোলা হবে৷

এদিকে, তিনি উপলব্ধি করেছেন, দেশের একটি প্রান্তিক অংশে অবস্থিত এই রাজ্য৷ এজন্য এই রাজ্য এবং পূর্বোত্তরের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ নজর রয়েছে৷ ই-গভর্নেন্সে ত্রিপুরা সারা দেশে এগিয়ে রয়েছে, তার জন্য তিনি রাজ্য সরকারের প্রশংসাও করেছেন৷ তাঁর ধারণা, নগদহীন লেনদেন সার্বিকভাবে বাস্তবায়নে এরাজ্যে সমস্যা হবে না৷
এদিকে, দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনেও শ্রীরুডি এবং শ্রীসুপ্রিয় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন৷ শ্রীরুডির বক্তব্য, ডিজিধন মেলার আয়োজন করা হয়েছে, অথছ কোথাও প্রধানমন্ত্রী ছবি লাগানো নেই৷ এটা বড়ই দুঃখজনক, মন্তব্য করেন তিনি৷ এর সাথে যোগ করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এইধরনের ঘটনা শুভ লক্ষণ নয়৷ তাই তাঁর আশা, আগামীদিনে রাজ্য সরকার তাঁদের এই মনোভাব বদলাবেন৷

এদিকে, নগদহীন লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক শাখার অভাব নিয়ে প্রশ্ণের জবাবে শ্রীরুডি জানান, বিভিন্ন ব্যাঙ্ককে তাদের শাখা বাড়ানোর জন্য বলা হয়েছে৷ তবে, যেখানে ব্যাঙ্কের শাখা নেই সেখানে পোস্ট অফিসগুলিতেও নগদহীন লেনদেনের সুবিধা নেওয়া যাবে৷ এই সমস্যা নিয়ে বাবুল সুপ্রিয়’র কটাক্ষ, দুই জন কেন্দ্রীয় মন্ত্রি রাজ্যে এসেছেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ নিতে পারতেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top