News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর
Image

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলের নির্বাচনী কৌশল ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি।

দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার পর শনিবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করেই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জাতীয় সংগঠন সাধারণ সম্পাদক বি.এল. সন্তোষ-সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দলের কৌশলগত দিকনির্দেশনা কী হবে এবং আগামী দিনে রাজনৈতিক অবস্থান কোথায় থাকবে, সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিস্তারিত এখনই জানাতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই আপনারা আলোচনার আসল বিষয় জানতে পারবেন। এখন পুরো বিষয়টি বলব না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরই জানাব।

এদিকে ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি মথার সঙ্গে কোনও সমঝোতা বা জোটে যাবে কি না, সাংবাদিকদের এই প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তখন জানাতে পারব।

বৈঠকের ফলাফল কবে স্পষ্ট হবে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী সংক্ষিপ্তভাবে বলেন, শীঘ্রই জানতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

বনমালিপুরের তিন ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ, টিএসইসিএল-কে জরিমানা হাইকোর্টের

আগরতলা, ৮ আগস্ট: সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

Leave a Reply

Scroll to Top