News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন
Image

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে বসে টিইসিএল (ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড) কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে বকেয়া প্রায় ৩০ কোটি টাকা পরিশোধের বিষয়ে ইতিবাচক আশ্বাস মেলায় সন্তোষ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, বকেয়া বিলের দাবিতে কয়েকদিন আগে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছিলেন কন্ট্রাক্টররা। পরে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের আহ্বানে কর্মবিরতি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথে এগোনোর সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন।

শনিবারের বৈঠকে কন্ট্রাক্টরদের দীর্ঘদিনের বকেয়া প্রায় ৩০ কোটি টাকা দ্রুত পরিশোধের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক স্বপন দাস জানান, বিদ্যুৎমন্ত্রী আগামী ১৫ আগস্টের মধ্যেই বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, বৈঠক শেষে বিদ্যুৎমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রীের এই আশ্বাসকে স্বাগত জানিয়ে টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ হলে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণের কাজ পুনরায় স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে এবং ঠিকাদারদের দীর্ঘদিনের আর্থিক সংকটও অনেকাংশে দূর হবে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top