News Flash

  • Home
  • Uncategorized
  • পন্নিরসেলভমকে বহিষ্কার করে দলের দায়িত্ব পেলেন কে পালানিস্বামী
Image

পন্নিরসেলভমকে বহিষ্কার করে দলের দায়িত্ব পেলেন কে পালানিস্বামী

চেন্াই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : সুপ্রিমকোর্টের রায়ে শশীকলা নটরাজন হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরই নড়েচড়ে বসল এআইএডিএমকে| তড়িঘড়ি পন্নিরসেলভমকে দল থেকে বহিষ্কার করে এআইএডিএমকে দলের নতুন সাধারণ সম্পাদক হিসাবে কে পালানিস্বামীর নাম ঘোষণা করা হয়| আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হন শশীকলা নটরাজন|
এদিকে শশীকলা নটরাজনের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনার পরই মনে করা হচ্ছিল দ্রাবিড় রাজনীতিতে অনেকটাই এগিয়ে রয়ে গেলেন পন্নিরসেলভম| অনেকেই মনে করেছিলেন এআইএডিএমকের তরফে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মসনদে ওঠা থেকে এই মুহুর্তে কেউ রুখতে পারবেনা পন্নিরসেলভমকে| কিন্তু হঠাত্ পালানিস্বামীর নাম ঘোষণার পর তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে| ঘটনার প্রেক্ষিতে পালানিস্বামী নিজে জানিয়েছেন, চিনাম্মা (শশীকলা) ও বাকি বিধায়করা তাঁকে সাধারন সম্পাদক হিসাবে বেছে নিয়েছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top