News Flash

  • Home
  • Uncategorized
  • ভেস্তে গেল মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, সুপ্রিম রায়ে ৪ বছরের কারাদণ্ড শশিকলার
Image

ভেস্তে গেল মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, সুপ্রিম রায়ে ৪ বছরের কারাদণ্ড শশিকলার

নয়াদিল্লি, ১৪ ফেব্রয়ারি (হি.স.): মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে গেল শশিকলার| উল্টে চার বছরের জন্য তাঁকে যেতে হচ্ছে জেলে| তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন এতদিন দেখে আসছিলেন শশিকলা, মঙ্গলবার সেই বাসনায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট| আয়ের সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশিকলার বিরুদ্ধে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত| এই রায়ের ফলে আগামী ১০ বছর পর‌্যন্ত নির্বাচনেই দাঁড়াতে পারবেন না শশিকলা|
১৯৯৬ সালে বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামীর অভিযোগের ভিত্তিতে তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা ও তাঁর চার সঙ্গীর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার মামলা দায়ের করা হয়েছিল| অভিযুক্তদের মধ্যে শশিকলার নামও ছিল| ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু ট্রায়াল কোর্ট অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়| জয়ললিতাকে ১০০ কোটি ও বাকি তিনজনকে ১০ কোটি টাকা করে জরিমানাও করে আদালত| এই রায়ের ফলে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে হয় জয়ললিতাকে| পরে কর্ণাটক হাইকোর্ট তাঁদের বেকসুর খালাস করে দেয়| কিন্তু সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান সুব্রহ্মণম স্বামী| মঙ্গলবার বেঙ্গালুরু ট্রায়াল কোর্টের রায় বজায় রাখল সুপ্রিম কোর্ট|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top