News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরের ৫ হাজার ৫৯২টি সুকল খোলা আকাশের নিচে শৌচ মুক্ত করার উদ্যোগ নিয়েছে ওএনজিসি
Image

পূর্বোত্তরের ৫ হাজার ৫৯২টি সুকল খোলা আকাশের নিচে শৌচ মুক্ত করার উদ্যোগ নিয়েছে ওএনজিসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ পূর্বোত্তরের ৫ হাজার ৫৯২টি সুকল খোলা আকাশের নিচে শৌচ মুক্ত করার উদ্যোগ নিয়েছে ওএনজিসি৷ রাজ্য সরকারের চিহ্ণিত সুকলগুলিতে শৌচালয় গড়ে দেবে তেল ও গ্যাস উত্তোলনকারী এই সংস্থা৷ জানা গেছে, রাজ্যের পশ্চিম ও খোয়াই জেলায় ১২টি, আসামের শিবসাগর, করিমগঞ্জ এবং কাছাড় জেলায় ৫২টি এবং মেঘালয়ে ১০টি স্কুলে ওএনজিসি শৌচালয় নির্মাণ করে দেবে৷ স্বচ্ছ বিদ্যালয় অভিযানের অন্তর্গত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জনৈক ওএনজিসি আধিকারিক জানিয়েছেন৷
ইতিমধ্যে সুকল পড়ুয়াদের স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যকর বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করা হয়েছে৷ ঐ আধিকারিক জানিয়েছেন, সুকল পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের টেকসই জীবনযাপনে এবং পরিবেশগত দায়িত্ববান হওয়ার জন্য এই উদ্যোগ গৃহীত হয়েছে৷ ওএনজিসি গ্রামীণ এলাকার সুকলগুলিতে পড়ুয়াদের এই প্রকল্পের অধীন টেকসই জীবনযাপন সম্পর্কে সম্যক জ্ঞান এবং সেই ধারণা সমাজের সকল অংশের মানুষকে সচেতন করে তোলার উদ্যোগ নিয়েছে৷ বিশেষজ্ঞরা পড়ুয়াদের খেলার ছলে, গল্পের আকারে এবং ভিজুয়েলের মাধ্যমে জল সংরক্ষণ, মাটি সংরক্ষণ এবং ঋতুস্রাব জনিত পরিচ্ছন্নতা পরিচালনার বিষয়ে বোঝাবেন এই কর্মসূচীতে ত্রিপুরা, মেঘালয় এবং আসাম থেকে ১৮ জন স্নাতকোত্তর শিক্ষাবিদ, তামিলনাড়ুর এরোভিল্লে থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top