News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির
Image

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রদেশ সভাপতির নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মলোচন ত্রিপুরা-র বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও দলবিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী প্রচার চালানোর অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে অবিলম্বে দলের সব দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া দেবাশীষ সাহা (ওরফে বড় কানাই), ৮-টাউন বড়দোয়ালি মণ্ডলের অন্তর্গত ১৬ নম্বর বুথের সদস্য, দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে  বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি স্পষ্টভাবে জানিয়েছে, দলের স্বার্থ, আদর্শ এবং সাংগঠনিক শৃঙ্খলাই সর্বোচ্চ গুরুত্ব পায়। কোনো ব্যক্তি বা পদ সংগঠনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতেও কেউ যদি দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতির পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে দলীয় সংবিধান অনুযায়ী তাঁর বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top