News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ধলাই জেলায় ভূকম্পন, তীব্রতা রিখটার স্কেলে ৩.৫
Image

ফের ধলাই জেলায় ভূকম্পন, তীব্রতা রিখটার স্কেলে ৩.৫

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ ভূমিকম্পে আবারও কেঁপে উঠল উত্তর পূর্বাঞ্চল৷ শনিবার রাতে ধলাই জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে৷ রবিবার আসাম ও মেঘালয় ভূমিকম্পে কেঁপে উঠেছে৷ আগরতলা বিমানবন্দরস্থিত মৌসম বিভাগ জানিয়েছে, শনিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ ধলাই জেলায় ভূমিকম্প হয়েছে৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৫৷ মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি বলে মৌসম বিভাগ জানিয়েছে৷ গত ৩ জানুয়ারি ধলাই জেলাতেই উৎপত্তি ৬.৮ রিখটার স্কেলের তীব্রতা সম্পন্ন ভূমিকম্পে ত্রিপুরা সহ গোটা পূর্বোত্তর কেঁপে উঠেছিল৷ ফের এই ধলাই জেলাতেই শনিবার ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় রাজ্যবাসীকে আবারও চিন্তায় ফেলে দিয়েছে৷
এদিকে, মৃদু ভূমিকম্প কাঁপিয়ে গেছে গুয়াহাটি, শিলংসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত৷ আজ রবিবার সকাল ৯.৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে এর প্রাবল্য ছিল ৪.৫৷ মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূ-কম্পনের উৎসস্থল মেঘালয়ের নংস্টয়েন ছিল বলে ভূতত্ত্ব জরিপ অধি দফতর সূত্রে জানা গেছে৷ ভূকম্পনে কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top