News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘চলো লোক ভবন’ কর্মসূচিতে তেলেঙ্গানায় কংগ্রেস নেতাদের আটক, রাহুলের আটক নিয়ে বিক্ষোভ
Image

‘চলো লোক ভবন’ কর্মসূচিতে তেলেঙ্গানায় কংগ্রেস নেতাদের আটক, রাহুলের আটক নিয়ে বিক্ষোভ

হায়দরাবাদ, ২২ জুলাই (আইএএনএস): দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের আটক করার প্রতিবাদে বুধবার ‘চলো লোক ভবন’ কর্মসূচির ডাক দেয় তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটি (টিপিসিসি)। কর্মসূচিকে ঘিরে হায়দরাবাদে মিছিল বের করলে টিপিসিসি সভাপতি মহেশ কুমার গৌড়-সহ একাধিক কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ।

আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি, সরকারের উপদেষ্টা মহম্মদ আলি শাব্বির, বালমোরি ভেঙ্কট, রোহিন রেড্ডি-সহ আরও অনেকে। টিপিসিসি সভাপতি ও মন্ত্রীদের নামপল্লি থানায় নিয়ে যাওয়া হয়। অন্য নেতা-কর্মীদের পাঞ্জাগুট্টা থানায় নিয়ে যায় পুলিশ।

টিপিসিসি-র ডাকে বিপুল সংখ্যক কংগ্রেস নেতা-কর্মী নেকলেস রোডে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে জড়ো হয়ে লোক ভবনের উদ্দেশে মিছিল শুরু করেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা ও ব্যানার। মিছিলে অংশ নেন মন্ত্রী দামোদর রাজনারাসিমহা, পঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি এবং মহম্মদ আজহারউদ্দিনও।

খৈরতাবাদ মোড়ে পৌঁছতেই পুলিশ মিছিল আটকে দেয়। এরপরই বিক্ষোভকারীদের আটক করা হয়।

টিপিসিসি সভাপতি মহেশ কুমার গৌড় বলেন, রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের আটক করা গণতন্ত্রের ওপর আঘাত। তাঁর দাবি, রাহুল গান্ধী দেশের ভবিষ্যতের জন্য লড়াই করছেন এবং তাঁকে থামানোর সব চেষ্টা ব্যর্থ হবে।

মন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বলেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেস নেতাদের আটক করার ঘটনায় তেলুগুভাষী মানুষ ক্ষুব্ধ।

এদিকে, হনমকোন্ডায় পৃথক বিক্ষোভে অংশ নেন উপমুখ্যমন্ত্রী মল্লু ভট্টি বিক্রমার্কা এবং মন্ত্রী পোন্নম প্রভাকর ও কোন্ডা সুরেখা। উপমুখ্যমন্ত্রী দিল্লিতে নীট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জকে “অমানবিক” বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে কেন্দ্র।

খাম্মামেও কংগ্রেসের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে কৃষিমন্ত্রী তুম্মালা নাগেশ্বর রাও-সহ দলের একাধিক নেতা অংশ নেন।

এর আগে, মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি বিকারাবাদ জেলার কোডাঙ্গালে একটি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়ে নীট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

–আইএএনএস

Releated Posts

‘বীর গার্ডিয়ান’ মহড়ায় ভারত-জাপান বাহিনীর সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে: বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় বায়ুসেনা (আইএএফ) এবং জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জেএএসডিএফ) মধ্যে যোধপুরে আয়োজিত ‘এক্সারসাইজ বীর…

ByByNews Desk Sep 5, 2026

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

৩ হাজার ড্রোনে আকাশে ফুটে উঠবে দুর্গার ছবি, বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার উদ্যোগ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতায় বড়সড় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করছে…

ByByNews Desk Sep 5, 2026

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top