News Flash

  • Home
  • দিনের খবর
  • এসসি, এসটি ও সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি: অভিযোগ তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর
Image

এসসি, এসটি ও সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি: অভিযোগ তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর

হায়দরাবাদ, ২২ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি বলে বুধবার অভিযোগ করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।

কোদাঙ্গল বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) এক বৈঠকে তিনি দাবি করেন, বিজেপি এবং ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) একযোগে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। তাঁর অভিযোগ, কোদাঙ্গলে কংগ্রেস সমর্থকদের বিপুল সংখ্যক ভোট মুছে দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে।

রেবন্ত রেড্ডি বলেন, নাম আলাদা হলেও বিজেপি ও বিআরএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। রাজ্যস্তরে তাঁর রাজনৈতিক প্রভাব কমিয়ে দিতে দুই বিরোধী দল একজোট হয়ে পরিকল্পনা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী কংগ্রেস কর্মীদের সতর্ক করে বলেন, বিরোধী দলগুলি কোদাঙ্গলে কংগ্রেস সমর্থকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। সরাসরি রাজনৈতিক লড়াইয়ে তাঁকে মোকাবিলা করতে না পেরে তারা ‘পিছন থেকে আঘাত’ করার পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিরোধীদের রাজনৈতিকভাবে পরাজিত করার দায়িত্ব কোদাঙ্গলের মানুষেরই। আগামী ৩ আগস্ট এসআইআর প্রক্রিয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই সমস্ত যোগ্য ভোটারের নাম তালিকাভুক্ত করার জন্য বুথ লেভেল এজেন্টদের আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত কোদাঙ্গল বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৯৬ হাজার ৬২০ জন ভোটার এসআইআর-এর জন্য আবেদন জমা দিয়েছেন। তবে এখনও ৫৪ হাজার ৬৩৫ জনের নাম নথিভুক্ত হয়নি, যা মোট ভোটারের প্রায় ২২ শতাংশ।

তিনি বলেন, একটি ভোট হারানো মানে নিজের পরিচয় হারানো। তাই কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের ফর্ম পূরণে সাহায্য করার নির্দেশ দেন তিনি।

রেবন্ত রেড্ডি বুথ লেভেল এজেন্টদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে শতভাগ ভোটার নথিভুক্তির কাজ শেষ করার নির্দেশ দেন এবং বলেন, কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না পড়ে। পাশাপাশি, তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য কোদাঙ্গলের মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

Releated Posts

‘বীর গার্ডিয়ান’ মহড়ায় ভারত-জাপান বাহিনীর সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে: বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় বায়ুসেনা (আইএএফ) এবং জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জেএএসডিএফ) মধ্যে যোধপুরে আয়োজিত ‘এক্সারসাইজ বীর…

ByByNews Desk Sep 5, 2026

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

৩ হাজার ড্রোনে আকাশে ফুটে উঠবে দুর্গার ছবি, বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার উদ্যোগ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতায় বড়সড় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করছে…

ByByNews Desk Sep 5, 2026

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top