News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের
Image

কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ২২ জুলাই : কল্যাণপুর বাজারে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের ব্যস্ততম এলাকায় গ্রামীণ ব্যাঙ্ক সংলগ্ন একটি মুদি দোকানে নগদ অর্থ, বিভিন্ন সামগ্রী এবং একটি ইনভার্টার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

দোকানের মালিক শঙ্কর দেব জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি দেব ভ্যারাইটিজ’ দোকানটি বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের টিন কেটে ভিতরে ঢুকে চোরেরা নগদ টাকা, মালপত্র এবং ইনভার্টার নিয়ে পালিয়েছে। এরপরই তিনি কল্যাণপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত টহলদারি চললেও কোনো এক সময় দুষ্কৃতীরা দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্লক প্রশাসনের উদ্যোগে বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হলেও সেগুলির অনেকগুলি অকার্যকর অথবা সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় না। ফলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা কার্যত প্রশ্নের মুখে পড়েছে।

দুঃসাহসিক এই চুরির ঘটনায় ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা জোরদার, কার্যকর সিসিটিভি নজরদারি এবং রাতের পুলিশ টহল আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top