News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর, মর্গ পরিষেবা নিয়ে ক্ষোভ
Image

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর, মর্গ পরিষেবা নিয়ে ক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : ঊনকোটি জেলার বেতছড়া এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের সদস্য ও নেপালটিলা এলাকার বাসিন্দা আইনজীবী বিশ্বজিৎ দেববর্মা। তাঁর অকাল প্রয়াণে আইনজীবী মহল, পরিবার ও পরিচিতদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বেতছড়া এলাকায় আনারস বোঝাই একটি বোলেরো-র সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী বিশ্বজিৎ দেববর্মা।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কুমারঘাট হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে, মৃতদেহ মর্গে সংরক্ষণ করতে গিয়ে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মৃতের পরিবারের সদস্য ও সহকর্মীরা। তাঁদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্মী উপস্থিত না থাকায় সহকর্মীদেরই মর্গের তালা খুলে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করতে হয়। এমনকি মর্গের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থাও তাঁদেরই চালু করতে হয়েছে। এই ঘটনায় হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে।

একদিকে বিশিষ্ট আইনজীবীর মর্মান্তিক মৃত্যু, অন্যদিকে হাসপাতালের মর্গ পরিষেবা নিয়ে ওঠা অভিযোগ—দুটি ঘটনাই ঊনকোটি জেলাজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।

।।।।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top