News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদ্যপ অবস্থায় পুলিশের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, পরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্যক্তি
Image

মদ্যপ অবস্থায় পুলিশের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, পরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্যক্তি

তেলিয়ামুড়া, ২২ জুলাই : মদ্যপ অবস্থায় পুলিশের বিরুদ্ধে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার পর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেন তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকার এক ব্যক্তি। ঘটনাটি এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

জানা গেছে, গতকাল রাতে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামি, আমবাসা-সহ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অশালীন ভাষায় মন্তব্য করেন। বিষয়টি সামনে আসার পর তিনি নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করে একটি লিখিত বিবৃতি দেন।

ক্ষমা প্রার্থনায় তিনি স্বীকার করেন যে, তাঁর করা সমস্ত অভিযোগ ও মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। তিনি বলেন, পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মদ্যপ অবস্থায় আমি যে মন্তব্য করেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সকল পুলিশ সদস্য এবং সাধারণ মানুষের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনও হবে না। সবাইকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহলের মতে, নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ইতিবাচক পদক্ষেপ হলেও, মদ্যপ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কারও সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীন আচরণ। তারা মনে করছেন, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা প্রত্যেক নাগরিকের কর্তব্য।

Releated Posts

ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

আনন্দবাজারে মধ্যরাতে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রের বিরুদ্ধে হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

আগরতলা, ২২ জুলাই:  উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজারে দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে ব্যাপক উত্তেজনা…

ByByReshmi Debnath Jul 22, 2026

১৪ বছরের নাবালকের কাছ থেকে সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে ইরানি থানার পুলিশ

কৈলাসহর, ২২ জুলাই: যে বয়সে শিশুদের হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সেই তাদের ব্যবহার করা হচ্ছে মাদক পাচারের…

ByByReshmi Debnath Jul 22, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ, তালাবন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

আগরতলা, ২২ জুলাই: দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের অক্ষরজ্ঞান না দেওয়া, নিয়মিত পাঠদানের পরিবেশের অভাব, শিশু ও গর্ভবতী…

ByByReshmi Debnath Jul 22, 2026

আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ঐতিহ্যবাহী খার্চি পূজা

আগরতলা, ২২ জুলাই: আজ ঐতিহ্যবাহী সাতদিনব্যাপী খার্চি পূজা ও মেলার সূচনা হয়েছে। প্রথম দিন চৌদ্দ দেবতা মন্দিরে ধর্মীয়…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষতিগ্রস্তরা

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ জুলাই: বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা…

ByByReshmi Debnath Jul 22, 2026

খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় ব্যক্তিকে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: খোয়াই মহকুমার তবলাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ব্যক্তি খোয়াই…

ByByReshmi Debnath Jul 22, 2026

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

Leave a Reply

Scroll to Top