News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত সচিব ছুটিতে, তালাবন্দি পঞ্চায়েত অফিস, প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন
Image

পঞ্চায়েত সচিব ছুটিতে, তালাবন্দি পঞ্চায়েত অফিস, প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ২১ জুলাই:  পঞ্চায়েত সচিব ছুটিতে থাকায় তালাবন্দি পড়ে রইল গোটা পঞ্চায়েত অফিস। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের (ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি) একদল ছাত্র-ছাত্রী। ঘটনাটি লালজুড়ি ব্লকের একটি গ্রাম পঞ্চায়েত অফিসে।

জানা গেছে, পঞ্চায়েত প্রশাসনের কার্যক্রম ও গ্রামীণ শাসনব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে লালজুড়ি ব্লকের বিডিও ময়ুঙ্ক দত্ত মজুমদারের অনুমতি নিয়ে ওই পঞ্চায়েত অফিস পরিদর্শনে যান জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখতে পান, অফিসের মূল ফটকে তালা ঝুলছে এবং অফিস সম্পূর্ণ বন্ধ।

স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিব শিল্পী রানি কর ছুটিতে থাকায় ওই দিন অফিস খোলা হয়নি। ফলে ছাত্র-ছাত্রীদের নির্ধারিত পর্যবেক্ষণ কর্মসূচি ব্যাহত হয় এবং তারা হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।

ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে, একজন সচিব ছুটিতে থাকলে কি গোটা পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে? সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিষেবা, সরকারি নথিপত্র সংক্রান্ত কাজ কিংবা বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে—তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

কার্পেট পেতে মেঝেতে বসেই চলছে ষষ্ঠ শ্রেণির পঠনপাঠন, উদয়পুরের হীরাপুর হাইস্কুলে ক্ষোভ অভিভাবকদের

আগরতলা, ২১ জুলাই: উদয়পুর মহকুমার হীরাপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের কার্পেট পেতে মেঝেতে বসিয়ে পাঠদান করার অভিযোগকে ঘিরে…

ByByReshmi Debnath Jul 21, 2026

পাঁচ মাসের বকেয়া না মিটলে ১ আগস্ট থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের

কৈলাসহর, ২১ জুলাই: ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মী ও সহায়িকারা বকেয়া বিল পরিশোধ এবং…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে একের পর এক অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো

ধর্মনগর, ২০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য পরিষেবার মান…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top