News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কার্পেট পেতে মেঝেতে বসেই চলছে ষষ্ঠ শ্রেণির পঠনপাঠন, উদয়পুরের হীরাপুর হাইস্কুলে ক্ষোভ অভিভাবকদের
Image

কার্পেট পেতে মেঝেতে বসেই চলছে ষষ্ঠ শ্রেণির পঠনপাঠন, উদয়পুরের হীরাপুর হাইস্কুলে ক্ষোভ অভিভাবকদের

আগরতলা, ২১ জুলাই: উদয়পুর মহকুমার হীরাপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের কার্পেট পেতে মেঝেতে বসিয়ে পাঠদান করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবের কারণে পড়ুয়াদের এমন পরিস্থিতিতে পড়াশোনা করতে হচ্ছে, যা শিক্ষার পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে কার্পেট পেতে মেঝেতে বসেই নিয়মিত ক্লাস করছে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা। বিষয়টি নিয়ে অভিভাবকদের একাংশ প্রশ্ন তুলেছেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার যুগে পড়ুয়াদের কেন এখনও মেঝেতে বসে পাঠ গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ রয়েছে। তবে স্থান সংকুলানের কারণে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান একই কক্ষে পরিচালিত হয়। ফলে ওই শ্রেণিকক্ষে বেঞ্চ রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। সেই কারণেই ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের আপাতত কার্পেট পেতে মেঝেতে বসিয়ে পাঠদান করা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শিক্ষা পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের দাবি, দ্রুত পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক, যাতে তাদের আর মেঝেতে বসে পড়াশোনা করতে না হয়।

Releated Posts

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top