News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ মাসের বকেয়া না মিটলে ১ আগস্ট থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের
Image

পাঁচ মাসের বকেয়া না মিটলে ১ আগস্ট থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের

কৈলাসহর, ২১ জুলাই: ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মী ও সহায়িকারা বকেয়া বিল পরিশোধ এবং বিভিন্ন দাবিতে সরব হয়েছেন। মঙ্গলবার তাঁরা জেলার সংশ্লিষ্ট আইসিডিএস দপ্তরের ইনস্পেক্টরের কাছে ১০ দফা দাবিপত্র জমা দিয়ে সতর্ক করেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ আগস্ট থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টিফিন পরিষেবা বন্ধ রাখা হবে।

মঙ্গলবার দুপুরে গৌরনগর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আইসিডিএস দপ্তরের ঊনকোটি জেলার ইনস্পেক্টর বিদ্যাসাগর দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনে নেতৃত্ব দেন গীতা রানী নম:, তুলি সিনহা, শিপ্রা ঘোষ, সুফিয়া বেগম, হাসনা বেগম-সহ অন্যান্য কর্মীরা।

ডেপুটেশনের পর অঙ্গনওয়াড়ি কর্মী শিপ্রা ঘোষ অভিযোগ করেন, গত পাঁচ মাস ধরে টিফিন বাবদ বিল এবং প্রায় দুই বছর ধরে মোবাইল রিচার্জের অর্থ প্রদান করা হয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্র পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান, কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিডিং বিল বৃদ্ধি, এসএনপি বিল অগ্রিম প্রদান, ২০২৩ থেকে ২০২৬ অর্থবর্ষ পর্যন্ত ২৮ মাসের কনটিনজেন্সি বিল মিটিয়ে দেওয়া, মোবাইল রিচার্জ বাবদ মাসিক ৩০০ টাকা প্রদান অথবা অফিসের পক্ষ থেকে রিচার্জের ব্যবস্থা, ইনসেন্টিভ প্রদানে সমতা এবং সময়মতো উন্নতমানের রেশন সরবরাহ নিশ্চিত করা।

এছাড়া, পোষণ ট্র্যাকার -এ কাজের সময় কোনো ভুলত্রুটি হলে তা আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানিয়ে কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ারও আবেদন জানান তাঁরা।

অঙ্গনওয়াড়ি কর্মীদের হুঁশিয়ারি, ৩১ জুলাইয়ের মধ্যে বকেয়া অর্থ ও অন্যান্য দাবি পূরণ না হলে ১ আগস্ট থেকে গৌরনগর ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিফিন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। সেক্ষেত্রে শিশুদের ডিম, ছানা, সুজি, ছোলা, চিড়া, মুড়ি-সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য দেওয়া হবে না। শুধুমাত্র চাল ও ডাল বিতরণ করা হবে। পাশাপাশি মোবাইলের মাধ্যমে অনলাইন রিপোর্টিং এবং পোষণ ট্র্যাকার সংক্রান্ত কাজও বন্ধ রাখা হবে বলে জানান তাঁরা।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক, যাতে শিশুদের পুষ্টি পরিষেবা ব্যাহত না হয় এবং কর্মীদের ন্যায্য পাওনাও দ্রুত মিটিয়ে দেওয়া হয়।

Releated Posts

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top