News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ
Image

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবিনের অনুমোদন এবং জাতীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ঘোষিত সমস্ত নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী দলের রাজ্য সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন তাপস ভট্টাচার্য, অমিত রক্ষিত, রতন ঘোষ, উত্তরা দেববর্মা, তাপস মজুমদার এবং অজন্তা ভট্টাচার্য। সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন ভগবান চন্দ্র দাস, বিপিন দেববর্মা এবং চন্দন দেবনাথ।

রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূমিকানন্দ রিয়াং, কমল দে, নবদল বণিক, মিমি মজুমদার, মালিনা দেবনাথ এবং রথীন্দ্র জামাতিয়া।
এছাড়া দলের কোষাধ্যক্ষ হিসেবে নাগাধিরাজ দত্ত, যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে এম. কে. নাথ এবং অফিস সম্পাদক হিসেবে মিহির সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে অরিন্দম দেব, মহিলা মোর্চার রাজ্য সভাপতি হিসেবে মৌসুমি দাস, তফসিলি জনজাতি (এসটি) মোর্চার সভাপতি হিসেবে অভিজিৎ দেববর্মা, তফসিলি জাতি (এসসি) মোর্চার সভাপতি হিসেবে বাপি দাস, ওবিসি মোর্চার সভাপতি হিসেবে সুকান্ত ঘোষ, কিষাণ মোর্চার সভাপতি হিসেবে প্রদীপ বরণ রায় এবং সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসেবে মহম্মদ বিল্লাল মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রের দাবি, আসন্ন সাংগঠনিক কর্মসূচি ও রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই নতুন এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

নবনির্বাচিত রাজ্য কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ বিপ্লব দেব সহ রাজ্যের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্বগণ।

নতুন কমিটি গঠনে সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন, প্রবীন এবং নবীনদের সংমিশ্রণে এ নতুন কমিটি গঠিত হয়েছে। সামনে বেশ কয়েকটি নির্বাচন রয়েছে, সর্বোপরি ২০২৮ এর বিধানসভা নির্বাচন। তাই সাংগঠনিক ভিতকে আরো শক্তিশালী করতেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। জনগণের উন্নয়নে সমাজের তৃণমূল স্তর পর্যন্ত মানুষের উন্নয়নে কাজ করার লক্ষ্যে এ নতুন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রদেশ বিজেপি সভাপতি।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top