News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা
Image

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস নেতা বিজেন্দ্র প্রসাদ সিং অভিযোগ করেন, গত ১২ বছরে দেশে ১৫২ বার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এই ধরনের ঘটনা বেশি ঘটছে, যার ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিজেন্দ্র প্রসাদ সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর বিষয়কে কেন্দ্র সরকার গুরুত্ব দিচ্ছে না। বরং বিভিন্ন ইস্যু সামনে এনে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশজুড়ে ছাত্র-যুবকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং বিষয়টি সংসদ থেকে রাজপথ—দুই জায়গাতেই তুলে ধরছেন। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কংগ্রেস বিভিন্ন রাজ্যে সমন্বয়কারী (কো-অর্ডিনেটর) নিয়োগ করেছে বলেও জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিধায়ক সুদীপ রায় বর্মনও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, নীট-সহ বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ছে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে উপেক্ষা করারও অভিযোগ তোলেন তিনি।

সুদীপ রায় বর্মন বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করা জরুরি এবং ছাত্র-যুব সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ঘোষণা করেন, প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আগামী ২৩ জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজ্যের চারটি স্থানে বিকল্প জাতীয় সড়কে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করবে কংগ্রেস। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এই কর্মসূচি মাত্র দুই ঘণ্টার জন্য রাখা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও রাজ্যের বিভিন্ন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে সুদীপ রায় বর্মন বলেন, ঠিকাদারি ব্যবস্থায় দুর্নীতির কারণে রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। তিনি এই বিষয়েও স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top