News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা
Image

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ উঠেছে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের অধীন খাদ্য দপ্তরের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন বিশালগড় ও বিশ্রামগঞ্জ খাদ্য গুদামের শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, তাঁরা খাদ্য গুদামে নির্ধারিত কাজের জন্য দৈনিক হাজিরা পান। কিন্তু বর্তমানে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা ধান বড় পাঞ্জাব বডি ট্রাকে লোডিংয়ের কাজ করানো হলেও সেই কাজের জন্য কোনও অতিরিক্ত পারিশ্রমিক বা মজুরি দেওয়া হচ্ছে না।

জানা গেছে, গতকাল থেকে বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনি এলাকার খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রথম দিন এই কাজে বাইরের বিহারি শ্রমিকদের নিয়োগ করা হলেও, মঙ্গলবার হঠাৎ করেই তাঁদের পরিবর্তে বিশালগড় ও বিশ্রামগঞ্জ খাদ্য গুদামের প্রায় ৩০ জন শ্রমিককে ধান লোডিংয়ের কাজে লাগানো হয়।

শ্রমিকদের দাবি, এই অতিরিক্ত কাজের জন্য কোনও লিখিত নির্দেশ বা সরকারি আদেশ তাঁদের দেখানো হয়নি। অভিযোগ, বিশালগড়ের ফুড কন্ট্রোলার নয়ন দাসের কাছেও এ বিষয়ে কোনও লিখিত নির্দেশের কপি ছিল না।

ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, অতিরিক্ত শ্রমের ন্যায্য পারিশ্রমিক না দিয়ে জোর করে কাজ করানো হলে ভবিষ্যতে তাঁরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।

Releated Posts

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

পঞ্চায়েত সচিব ছুটিতে, তালাবন্দি পঞ্চায়েত অফিস, প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ২১ জুলাই:  পঞ্চায়েত সচিব ছুটিতে থাকায় তালাবন্দি পড়ে রইল গোটা পঞ্চায়েত অফিস। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী…

ByByReshmi Debnath Jul 21, 2026

কার্পেট পেতে মেঝেতে বসেই চলছে ষষ্ঠ শ্রেণির পঠনপাঠন, উদয়পুরের হীরাপুর হাইস্কুলে ক্ষোভ অভিভাবকদের

আগরতলা, ২১ জুলাই: উদয়পুর মহকুমার হীরাপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের কার্পেট পেতে মেঝেতে বসিয়ে পাঠদান করার অভিযোগকে ঘিরে…

ByByReshmi Debnath Jul 21, 2026

পাঁচ মাসের বকেয়া না মিটলে ১ আগস্ট থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের

কৈলাসহর, ২১ জুলাই: ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মী ও সহায়িকারা বকেয়া বিল পরিশোধ এবং…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে একের পর এক অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো

ধর্মনগর, ২০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য পরিষেবার মান…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top