News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য
Image

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। আজ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ প্রয়াত আইপিএস আধিকারিকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার সকালে অনুরাগ ধনকরের মরদেহ তাঁর সরকারি বাসভবন থেকে আগরতলার ত্রিপুরা পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মী এবং সহকর্মীরা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য, মুখ্যসচিব, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তারা প্রয়াত ডিজিপির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এদিন শেষ শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বললেন, এই ক্ষতি অপূরণীয়। পাশাপাশি আইন অনুযায়ী ঘটনার সঠিক তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষ হওয়ার পর মরদেহ বিমানযোগে নয়াদিল্লিতে পাঠানো হয়। সেখান থেকে তাঁর নিজ রাজ্য উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে। বুধবার সেখানে পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সোমবার রাতে দিল্লি থেকে আগরতলায় পৌঁছান অনুরাগ ধনকরের দাদা বিবেক ধনকর। অন্যদিকে, কানাডায় বসবাসকারী তাঁর একমাত্র পুত্র মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে। ত্রিপুরা পুলিশের একটি বিশেষ প্রতিনিধি দল ধনকরের স্ত্রীকে সঙ্গে নিয়ে মরদেহ পরিবহন এবং পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব পালন করছে।

ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও বলেন, আগামীকাল সকাল ৯ টায় উত্তর প্রদেশের বাগপতে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের শেষকৃত্য সম্পন্ন হবে। রাজ্য থেকে প্রতিনিধি হিসেবে ট্রাফিক এস পি, আই জি আইন শৃঙ্খলা এবং টিএসআর দ্বিতীয় ব্যাটলিয়নের কমান্ডেন্ট যাচ্ছেন।

প্রসঙ্গত, ১৯৯৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা অনুরাগ ধনকর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে পুলিশ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। ত্রিপুরা ক্যাডারের এই আধিকারিক ২০২৫ সালের মে মাসে রাজ্যের ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অবসর গ্রহণের নির্ধারিত সময়সীমা পেরিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তাঁকে আরও ১১ মাসের জন্য দায়িত্বে বহাল রাখা হয়েছিল। ত্রিপুরা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এ দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে কসোভোতেও কর্মরত ছিলেন। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বহুচর্চিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্ত তদারকির দায়িত্বও পালন করেছিলেন তিনি।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026

খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন

আগরতলা, ২১ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের সামনে এল। দীর্ঘদিন ধরে সংস্কারের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির প্রয়াণ: আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র…

ByByReshmi Debnath Jul 20, 2026

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top