News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক
Image

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রিসভার বৈঠকে ২ মিনিট নীরবতা পালন করা হয়।

মন্ত্রিসভা গভীর শ্রদ্ধার সঙ্গে অনুরাগ ধ্যানকরের দীর্ঘ, গৌরবময় ও কর্মময় জনসেবামূলক জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। তিনি ইন্ডিয়ান পুলিশ সাভিস (আইপিএস)-এর ১৯৯৪ ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আধিকারিক ছিলেন। ১৯৯৫ সালে তিনি ত্রিপুরায় কর্মজীবন শুরু করেন এবং মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) থেকে শুরু করে পুলিশ মহানির্দেশক (ডিজিপি) হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মন্ত্রিসভা জাতীয় পর্যায়ে তাঁর অসামান্য অবদানেরও উচ্চ প্রশংসা করেছে। তিনি রাষ্ট্রসংঘের কসোভো মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়াও সিবিআই, ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরঅ্যান্ডডি) এবং সিআইএসএফ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তাঁর অসাধারণ দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার স্বাক্ষর রাখেন। তাঁর অনুকরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পুলিশ পদক (মেরিটোরিয়াস সার্ভিস) এবং রাষ্ট্রপতির বিশিষ্ট পুলিশ পদকে ভূষিত হন।

রাজ্য ও দেশের প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে অনুরাগ ধ্যানকরের অসামান্য ও মূল্যবান অবদানের জন্য মন্ত্রিসভা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, তাঁর অকাল প্রয়াণে ত্রিপুরা একজন নিবেদিতপ্রাণ, দক্ষ, সৎ ও দূরদর্শী পুলিশ আধিকারিক এবং প্রজ্ঞাবান প্রশাসককে হারালো। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ এবং জনসেবার প্রতি দৃঢ় অঙ্গীকার রাজ্যবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাজ্য মন্ত্রিসভা প্রয়াত অনুরাগ ধ্যানকরের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে, রাজ্য সরকার ২১ জুলাই, ২০২৬ (মঙ্গলবার) সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঐ দিন সারা রাজ্যে যেসব সরকারি ভবনে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেসব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, ওই দিন কোনও ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

Releated Posts

খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন

আগরতলা, ২১ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের সামনে এল। দীর্ঘদিন ধরে সংস্কারের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির প্রয়াণ: আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র…

ByByReshmi Debnath Jul 20, 2026

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

ডিজিপি অনুরাগকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ…

ByByReshmi Debnath Jul 20, 2026

ডিউটিরত অবস্থায় ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, রাজ্য সরকারকে নিশানা মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২০ জুলাই: ডিউটিরত অবস্থায় ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোকের পাশাপাশি…

ByByReshmi Debnath Jul 20, 2026

প্রয়াত রাজ্য পুলিশের মহাপরিচালক অনুরাগ ধনকর

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকর নিজ অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর সঙ্গে…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

Update : অসমে বন্যার জেরে সিমালুগুড়িতে রেল চলাচল বন্ধ, দূরপাল্লার ট্রেন ঘুরপথে; যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা এনএফ রেলের

গুয়াহাটি, ২০ জুলাই : উজানের ভারী বৃষ্টিপাতের ফলে ডিখৌ নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় অসমের তিনসুকিয়া বিভাগের শিবসাগর…

ByBySandeep Biswas Jul 20, 2026

শ্রাবণের প্রথম সোমবারে শিব মন্দিরে ভক্তদের ঢল

আগরতলা, ২০ জুলাই: শ্রাবণ মাস মানেই শিবের জন্ম মাস। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই দিনে বাবাকে…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

খার্চি উৎসব উপলক্ষে আগরতলা-ধর্মনগর – আগরতলা বিশেষ ট্রেন, ২২ থেকে ২৮ জুলাই চলবে প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই: রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে আগরতলা ও ধর্মনগরের মধ্যে বিশেষ ট্রেন…

ByByReshmi Debnath Jul 19, 2026

Leave a Reply

Scroll to Top