News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন
Image

খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন

আগরতলা, ২১ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের সামনে এল। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। এবার সেই দুর্ভোগের শিকার হলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ও।

জানা গেছে, বুধবার সুবলসিং পাহাড় এলাকায় প্রবল কাদা ও রাস্তার করুণ অবস্থার কারণে মন্ত্রীর গাড়ি আটকে পড়ে। একই সময়ে ওই সড়কে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে আটকে পড়ে শতাধিক ছোট-বড় যানবাহন। অফিসগামী যাত্রী, রোগী, শিক্ষার্থীসহ হাজারো মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কাদার মধ্যে মন্ত্রীর গাড়িও এগোতে না পেরে আটকে যায়। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষী ও অন্যান্যদের প্রচেষ্টায় গাড়িটি কাদা থেকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

উল্লেখ্য, ২০৮ নম্বর জাতীয় সড়কের এই অংশ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষাকালে সুবলসিং পাহাড় এলাকায় কাদা, জলাবদ্ধতা ও রাস্তার ভাঙাচোরা অবস্থার কারণে প্রায়ই যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ এখনও চোখে পড়েনি।

এদিন মন্ত্রীর গাড়ি আটকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ যেখানে প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন, সেখানে জাতীয় সড়কের সংস্কার ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নেবে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। আজ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির প্রয়াণ: আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র…

ByByReshmi Debnath Jul 20, 2026

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top