News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে গুয়াহাটিতে বৈঠক
Image

আজ রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে গুয়াহাটিতে বৈঠক

naisingpara-reang-campনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন সহ এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রবিবার গুয়হাটিতে এক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে৷ এই বৈঠকে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব মহেশ কুমার সিংলা৷ তাছাড়া মিজোরাম ব্রু ডিসপ্লেস পিপল ফোরাম (এম বি ডি পি এফ) এর প্রতিনিধি অপেটু সুয়াবুংগা ও ব্রুনো মেশা বৈঠকে উপস্থিত থাকবে৷ কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন শিবিরে আশ্রিত মিজো রিয়াং শরণার্থীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আলোচনা হবে৷  কাঞ্চনপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরা সরকার ঐ শিবিরগুলিতে আশ্রিত মিজোরামের রিয়াং শরণার্থীদের শিবিরের শিশুদের জন্মের সার্টিফিকেট প্রদান করেছে এখন তাদের স্বভূমে প্রত্যাবর্তনে আর কোন সমস্যা থাকার কথা নয়৷ অন্যদিকে শরণার্থীদের সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মিজোরাম সরকার তাদের স্বভূমে প্রত্যাবর্তনের ক্ষেত্রে তেমন কোন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে না৷ বিশেষ করে পুণর্বাস সংক্রান্ত সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে৷ মিজোরাম সরকার শরণার্থীদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ণ তোলার পরই এই বৈঠকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top