News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য
Image

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। সংঘর্ষের জেরে দুটি গাড়িরই সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার সঠিক কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার নেপথ্যে কী কারণে এই মুখোমুখি সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: রাজ্যে বর্তমানে ৪টি বাইপাস রাস্তা রয়েছে। এর সবগুলিই এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এই সড়কগুলি…

ByByReshmi Debnath Aug 31, 2026

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু এবং তাঁর কথিত ‘সুইসাইড নোট’ গোপন করার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সাইমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, গন্ডাছড়ায় চাঞ্চল্য

গন্ডাছড়া, ৩১ আগস্ট: গন্ডাছড়া মহকুমার বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Aug 31, 2026

ধর্মনগর হাসপাতালে আইসিইউ চালুসহ ৬ দফা দাবিতে কংগ্রেসের গণ-ডেপুটেশন

ধর্মনগর, ৩১ আগস্ট: ধর্মনগর মহকুমা হাসপাতালে অবিলম্বে আইসিইউ ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্য পরিষেবার…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top