News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ
Image

রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: রথযাত্রা উপলক্ষে পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চোরের দল হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে নগদ অর্থ-সহ একাধিক মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। ওই ঘটনায় লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহাপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহাপাড়ার বাসিন্দা জীবন বণিক বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে আগরতলার জগন্নাথ বাড়িতে রথযাত্রা উপলক্ষে বের হন। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখতে পান, বাড়ির মূল দরজা ভাঙা এবং ঘরের ভেতরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে।

পরিবারের অভিযোগ, চোরের দল আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা প্রায় ১০ হাজার টাকা নগদ এবং আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের টহল পর্যাপ্ত নয়। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

সাব্রুমে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা

সাব্রুম , ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 17, 2026

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

যাত্রাপুরে রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, মালিকের খোঁজে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। তবে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বটতলা বাজারের যানজট নিরসন ও আধুনিকীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মেয়রের

আগরতলা, ১৭ জুলাই: আগরতলা শহরের ব্যস্ততম বটতলা বাজার এলাকার যানজট সমস্যা দূর করা এবং বাজারটিকে সম্পূর্ণ আধুনিক রূপে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

গরু চুরির অভিযোগে অভিযুক্তকে গণধোলাই, পরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী

কাঠালিয়া , ১৭ জুলাই: যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের…

ByByReshmi Debnath Jul 17, 2026

ধর্মনগরে বাড়ছে মাদক কারবার ও চুরির অভিযোগ , উদ্বিগ্ন শহর বাসী

ধর্মনগর , ১৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে মাদক কারবার এবং চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 17, 2026

কোটি টাকার শপিং কমপ্লেক্স, তবু বন্ধ দরজা, প্রশ্নের মুখে  প্রকল্প

আগরতলা, ১৭ জুলাই: সোনামুড়া শহরের বুকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক শপিং কমপ্লেক্সটি এখনও সম্পূর্ণরূপে চালু না…

ByByReshmi Debnath Jul 17, 2026

জিবিপি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: জিবিপি হাসপাতালের সার্বিক মান্নোয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। গত ১৪ জুলাই মুখ্যমন্ত্রী জিবিপি হাসপাতাল…

ByByReshmi Debnath Jul 17, 2026

জয় জগন্নাথের জয়ধ্বনিতে মিলল দুই সম্প্রদায়ের হৃদয়, সীমান্তে সম্প্রীতির অনন্য নজির

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ জুলাই: আজ বিলোনিয়া যোগমায়া কালিবাড়ির রথ শহর পরিক্রমা করে বিকেল পাঁচটায় হাজারো মানুষের রথের…

ByByReshmi Debnath Jul 17, 2026

Leave a Reply

Scroll to Top