News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুরে রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, মালিকের খোঁজে পুলিশ
Image

যাত্রাপুরে রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, মালিকের খোঁজে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদক কারা সেখানে রেখে গিয়েছিল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, যাত্রাপুর থানার অন্তর্গত ঠাম্মামুড়া গ্রামের সংলগ্ন একটি রাবার বাগানে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তায় ভরা শুকনো গাঁজা পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরই যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশিতে দুটি বস্তা থেকে মোট ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ উদ্ধার হওয়া মাদকদ্রব্য থানায় নিয়ে আসা হয় এবং তা বাজেয়াপ্ত করা হয়।

যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, গোপন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। তবে প্রবল বৃষ্টির কারণে অভিযানে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া গাঁজার প্রকৃত মালিক বা পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

Releated Posts

সাব্রুমে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা

সাব্রুম , ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 17, 2026

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: রথযাত্রা উপলক্ষে পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চোরের দল…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বটতলা বাজারের যানজট নিরসন ও আধুনিকীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মেয়রের

আগরতলা, ১৭ জুলাই: আগরতলা শহরের ব্যস্ততম বটতলা বাজার এলাকার যানজট সমস্যা দূর করা এবং বাজারটিকে সম্পূর্ণ আধুনিক রূপে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

গরু চুরির অভিযোগে অভিযুক্তকে গণধোলাই, পরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী

কাঠালিয়া , ১৭ জুলাই: যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের…

ByByReshmi Debnath Jul 17, 2026

ধর্মনগরে বাড়ছে মাদক কারবার ও চুরির অভিযোগ , উদ্বিগ্ন শহর বাসী

ধর্মনগর , ১৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে মাদক কারবার এবং চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 17, 2026

কোটি টাকার শপিং কমপ্লেক্স, তবু বন্ধ দরজা, প্রশ্নের মুখে  প্রকল্প

আগরতলা, ১৭ জুলাই: সোনামুড়া শহরের বুকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক শপিং কমপ্লেক্সটি এখনও সম্পূর্ণরূপে চালু না…

ByByReshmi Debnath Jul 17, 2026

জিবিপি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: জিবিপি হাসপাতালের সার্বিক মান্নোয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। গত ১৪ জুলাই মুখ্যমন্ত্রী জিবিপি হাসপাতাল…

ByByReshmi Debnath Jul 17, 2026

জয় জগন্নাথের জয়ধ্বনিতে মিলল দুই সম্প্রদায়ের হৃদয়, সীমান্তে সম্প্রীতির অনন্য নজির

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ জুলাই: আজ বিলোনিয়া যোগমায়া কালিবাড়ির রথ শহর পরিক্রমা করে বিকেল পাঁচটায় হাজারো মানুষের রথের…

ByByReshmi Debnath Jul 17, 2026

Leave a Reply

Scroll to Top