News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবিপি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব
Image

জিবিপি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: জিবিপি হাসপাতালের সার্বিক মান্নোয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। গত ১৪ জুলাই মুখ্যমন্ত্রী জিবিপি হাসপাতাল পরিদর্শন করেছিলেন। এবার স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে আজ বিকেলে পুনরায় জিবিপি হাসপাতাল পরিদর্শনে আসেন এবং নানাবিধ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন।

তিনি মেডিসিন ওয়ার্ড, আই-ওপিডি, ডার্মাটোলজি ওপিডি, মে আই হেল্প ইউ কাউন্টার পরিদর্শন করেন। মেডিসিন ওয়ার্ডে ২৪ শয্যার আইসিইউ প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন। প্রকৌশলবিদ ও বাস্তুকারদের সঙ্গে তিনি এ ব্যাপারে আলোচনা করেন।

বাস্তুকারদের তিনি এই ২৪ শয্যার আইসিইউ যত দ্রুত তৈরি করা যায় তার নির্দেশ দেন এবং (৭+৭)=১৪ শয্যার আইসিইউ ভিজিট করেন। এই ২৪ শয্যার আইসিইউ অচিরেই চালু হতে যাচ্ছে। মেডিসিন ওয়ার্ডে সেন্ট্রালাইজ এসি সিস্টেম এর কাজ শুরু করা এবং তা যত দ্রুত শেষ করা যায় বাস্তুকারদের এই ব্যাপারে নির্দেশ দেন। জিবিপি হাসপাতালে প্রস্তাবিত একটি রিং-রোড করার জন্য এলাকা পরিদর্শন করেন এবং কিভাবে তা বাস্তবায়িত করা যায় এই বিষয়ে উপস্থিত বাস্তুকারদের সঙ্গে মতবিনিময় করেন। তারপর তিনি ট্রমা সেন্টার এবং নতুন সেন্ট্রাল ল্যাব বিল্ডিং পরিদর্শন করেন। তাছাড়া জিবিপির মেন গেটের সামনে যাতে একটি মে আই হেল্প ইউ কাউন্টার রাখা যায় তার ব্যবস্থা করতে এবং সেখানে সিকিউরিটি স্টাফদের নিযুক্ত করার জন্য নির্দেশ দেন।

আজ স্বাস্থ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন এজিএমসি অ্যান্ড জিবিপি-এর প্রিন্সিপাল প্রফেসর (ডা.) তপন মজুমদার, এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট (ইনচার্জ) ডা. কনক চৌধুরী, জয়েন্ট ডিরেক্টর (এডমিনিস্ট্রেশন) অন্যান্য এইচওডি ও চিকিৎসকগণ।

Releated Posts

জয় জগন্নাথের জয়ধ্বনিতে মিলল দুই সম্প্রদায়ের হৃদয়, সীমান্তে সম্প্রীতির অনন্য নজির

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ জুলাই: আজ বিলোনিয়া যোগমায়া কালিবাড়ির রথ শহর পরিক্রমা করে বিকেল পাঁচটায় হাজারো মানুষের রথের…

ByByReshmi Debnath Jul 17, 2026

রথ দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, অল্টো গাড়ির ধাক্কায় গুরুতর আহত ৫৫ বছরের ব্যক্তি

তেলিয়ামুড়া, ১৬ জুলাই: রথযাত্রার উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হলো তেলিয়ামুড়ার কৃষ্ণপুর-আমতলী এলাকায়। রথযাত্রা দেখে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Jul 17, 2026

হরে কৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের সূচনা করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু আজ আশ্রম চৌমুহনীস্থিত হরে কৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের…

ByByReshmi Debnath Jul 17, 2026

চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। তবে দায়িত্বশীল আধিকারিকের কর্তব্যের নির্লিপ্ততায় আমাকে…

ByByReshmi Debnath Jul 17, 2026

Leave a Reply

Scroll to Top