গুয়াহাটি, ১৩ জুলাই (আইএএনএস): অসমের তিন স্তরীয় ক্যানসার চিকিৎসা কর্মসূচির ফলে রাজ্যে ক্যানসার রোগীদের চিকিৎসার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, বর্তমানে রাজ্যে ক্যানসার রোগীদের বেঁচে থাকার হার বেড়ে ৬২ শতাংশে পৌঁছেছে, যা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি।
সোমবার সামাজিক মাধ্যমে এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সময়মতো পরীক্ষা, দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমাদের তিন স্তরীয় ক্যানসার চিকিৎসা কর্মসূচি ভালো ফল দিচ্ছে। সময়মতো পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসার ফলে বর্তমানে আমাদের ক্যানসার সারভাইভাল রেট ৬২ শতাংশ, যা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি।”
……..



















