News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুর মাদুরাইয়ে মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৫, আহত ৪২
Image

তামিলনাড়ুর মাদুরাইয়ে মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৫, আহত ৪২

চেন্নাই, ১৩ জুলাই (আইএএনএস):তামিলনাড়ুর মাদুরাই জেলায় সোমবার ভোরে একটি বেসরকারি ওমনি বাস এবং তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশু-সহ ৪২ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, কোট্টামপট্টির কাছে ভান্ডিনগরের চার লেনের জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। চেন্নাই থেকে মার্থান্ডমগামী বেসরকারি ওমনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডার টপকে উল্টো লেনে ঢুকে পড়ে। এরপর বিপরীত দিক থেকে আসা TNSTC-র বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বেসরকারি বাসটি রাস্তার ধারের একটি যাত্রী প্রতীক্ষালয়ে গিয়ে ধাক্কা মারে। বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভিতরে আটকে পড়েন। অন্যদিকে, সরকারি বাসটি উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বিশেষ সরঞ্জামের সাহায্যে বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়।

প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলেই চার পুরুষ ও এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আহত ৪২ জনকে মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার

Releated Posts

দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…

ByBySandeep Biswas Jul 13, 2026

কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল

বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

বদ্রীনাথ ধাম দান চুরি মামলা: তদন্তের গুরুত্বপূর্ণ ৩২ দিনের সিসিটিভি ফুটেজ নিখোঁজ

চামোলি, ১৩ জুন (আইএএনএস): শ্রী বদ্রীনাথ ধাম দান চুরি মামলায় নতুন মোড়। তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

বেসরকারি বিনিয়োগ বাড়াতে নগর ভূমি সীমা আইন সংশোধনের ভাবনা রাজ্য সরকারের

কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস): শিল্প ও পরিকাঠামো প্রকল্পের জন্য জমির প্রাপ্যতা বাড়াতে আরবান ল্যান্ড (সিলিং অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট,…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

সিআরপিএফ-এর ৮৮তম প্রতিষ্ঠা দিবসে নাগরিকদের অংশগ্রহণের আহ্বান কেন্দ্রের

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর ৮৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশবাসীকে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কর্মসূচিতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

উত্তর কর্নাটকের খরাপীড়িত কৃষকদের একরপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের দাবি বিজেপির

বিদার, ১৩ জুলাই: উত্তর ও কল্যাণ কর্নাটকের খরাপীড়িত কৃষকদের জন্য অবিলম্বে একরপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

মেয়াদোত্তীর্ণ পাউরুটি পরিবেশন দিল্লি-ভোপাল শতাব্দী এক্সপ্রেসে, ক্যাটারারকে জরিমানা, তদন্তের নির্দেশ আইআরসিটিসি-র

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : নয়াদিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১২০০২) যাত্রীদের সকালের খাবারের সঙ্গে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত…

ByBySandeep Biswas Jul 12, 2026

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

আমদাবাদে ৪০৪.৬৩ কোটি টাকার নাগরিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ রবিবার আমদাবাদে প্রায় ৪০৪.৬৩ কোটি টাকার একাধিক নাগরিক…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

Leave a Reply

Scroll to Top