News Flash

  • Home
  • Uncategorized
  • ওএনজিসি লাকি-শ্রীবাস্তব স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু ১১ই
Image

ওএনজিসি লাকি-শ্রীবাস্তব স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু ১১ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ ওএনজিসির উদ্যোগে কুড়িতম লাকি শ্রীবাস্তব স্মৃতি ফুটবল প্রতিযোগিতা আগামী

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ওএনজিসি ত্রিপুরার এসেট ম্যানেজার এস সি সোনি৷ ছবি নিজস্ব৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ওএনজিসি ত্রিপুরার এসেট ম্যানেজার এস সি সোনি৷ ছবি নিজস্ব৷

১১ ফেব্রুয়ারি থেকে আগরতলায় স্বামী বিবেকানন্দ মাঠে শুরু হবে৷ এবিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ওএনজিসি ত্রিপুরার এসেট ম্যানেজার এসসি সোনি জানান,ঐদিন ক্রীড়ামন্ত্রী প্রতিযোগিতার উদ্বোধন করবেন৷ এবছর মোট ১৩টি দল অংশগ্রহণ করছে৷ মূলত, পূর্বোত্তরের রাজ্যগুলি থেকেই দলগুলি এই আসরে অংশগ্রহণ করছে৷ ১৮ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷ এবছর এই আসরে ত্রিপুরা সহ মণিপুর, মেঘালয় এবং সিকিম থেকে ফুটবল টিম অংশগ্রহণ করবে৷
শ্রী সোনি জানিয়েছেন, প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ এছাড়া রানার্স আপ টিম পাবে ৫০ হাজার টাকা৷ সেমিফাইনালে যে দলগুলি কোয়ালিফাই হবে তারা প্রত্যেকে ১৫ হাজার টাকা এবং কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই দলগুলি ১০ হাজার টাকা করে পাবে৷ ফাইনাল ম্যাচে ম্যান অফ দি ম্যাচ যিনি হবেন তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে৷ তাছাড়া সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলিতে যারা ম্যান অফ দি ম্যাচ হবেন তাদের ২ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে৷ এদিন শ্রী সোনি জানিয়েছেন, ওএনজিসি চাইছে পূর্বোত্তর থেকে কোন খেলোয়াড় ওঠে আসুক৷ যাতে ঐ খেলোয়াড় জাতীয় স্তরে স্থান পেতে পারেন৷ সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে এই প্রতিযোগিতায় বরোক একাডেমি উদয়পুর, আসাম রাইফেলস ত্রিপুরা, এনএসিও মণিপুর, বিএসএফ, ওয়াইডিএ উত্তর ত্রিপুরা, ত্রিপুরা স্পোর্টস সুকল আগরতলা, এস এ কে মণিপুর, লাজোং এফসি মেঘালয়, সিআরপিএফ, চানমারি এফসি মিজোরাম, ত্রিপুরা পুলিশ, জম্পুইজলা প্লে সেন্টার এবং আসাম রাইফেলস শিলচরের ফুটবল দল অংশগ্রহণ করবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top