News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনুশ্রীর চিকিৎসায় পাশে ডিওয়াইএফআই, পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা
Image

মনুশ্রীর চিকিৎসায় পাশে ডিওয়াইএফআই, পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা

আগরতলা, ১১ জুলাই: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এই কঠিন সময়ে মনুশ্রীর পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া (ডিওয়াইএফআই)।

মনুশ্রীর চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আবেদন জানানো হলে ডিওয়াইএফআই-এর কর্মী-সমর্থকরা সাড়া দেন। সংগঠনের সদস্যরা অনলাইন মাধ্যমে নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থও সংগ্রহ করা হয়।

শনিবার সংগৃহীত সেই আর্থিক সহায়তা মনুশ্রীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভংকর মজুমদার, রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং হাপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আশীষ চক্রবর্তী।

সহায়তা প্রদানকালে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ মনুশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, শিশুটির চিকিৎসার এই কঠিন সময়ে সমাজের সকল শুভবুদ্ধিসম্পন্ন ও সহৃদয় মানুষকে এগিয়ে এসে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

মনুশ্রীর সুস্থতার জন্য সম্মিলিত উদ্যোগ ও মানুষের সহযোগিতাই পরিবারের লড়াইকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top