News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবসরপ্রাপ্ত আমলাদের বারবার পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার, তদন্তের দাবি
Image

অবসরপ্রাপ্ত আমলাদের বারবার পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার, তদন্তের দাবি

আগরতলা, ১০ জুলাই: রাজ্য সরকারের একাধিক অবসরপ্রাপ্ত আমলাকে বারবার পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার বিধানসভার নিজকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও কয়েকজন অবসরপ্রাপ্ত আধিকারিককে পুনরায় দায়িত্বে বহাল রাখা হচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের প্রাক্তন আইএএস আধিকারিক অনিন্দ্য কুমার ভট্টাচার্যকে এখন পর্যন্ত সাতবার পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্পেশাল সেক্রেটারি পদে থেকে জিএপিএলটি-র দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে ভুয়ো টিএ বিল সংক্রান্ত অভিযোগ রয়েছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা।

তিনি আরও অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের অধিকর্তা থাকাকালীন এসডিআরএফ-এর তহবিল থেকে সাতটি ড্রোন কেনা হয়েছিল অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবার কাজে ব্যবহারের উদ্দেশ্যে। কিন্তু সেই ড্রোনগুলি বাস্তবে কোনও অগ্নিকাণ্ডে ব্যবহার করা হয়েছে বলে জানা যায়নি। এমনকি কোনও মহড়াতেও সেগুলির ব্যবহার দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া বড়জলার একটি গ্যারেজে সরকারি গাড়ি মেরামতের নামে লক্ষ লক্ষ টাকার বিল করা হয়েছে বলেও অভিযোগ তোলেন জিতেন্দ্র চৌধুরী। বর্তমানে ওই অবসরপ্রাপ্ত আধিকারিক ডিরেক্টর পদেও দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।

বিরোধী দলনেতা আরও দাবি করেন, গত ৭ জুলাই ভিজিল্যান্স বিভাগের টিপিএস গ্রেড-১ আধিকারিক জেরিমি ডার্লং পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিকের চাপ ও অপমানজনক আচরণের কারণে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, একজন তফসিলি জাতিভুক্ত আধিকারিককে এভাবে অপদস্থ করা আইনত গুরুতর অপরাধ এবং বিষয়টি খতিয়ে দেখা উচিত।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তীর বিষয়ও তুলে ধরেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, প্রদীপ কুমার চক্রবর্তীও এখন পর্যন্ত আটবার পুনর্নিয়োগ পেয়েছেন। তিনি বিলোনিয়া মহকুমার শাসক থাকাকালীন জমি জালিয়াতির অভিযোগে জড়িয়েছিলেন বলেও দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তাঁর নামে আগরতলা শহর ও শহরের বাইরে একাধিক জমি রয়েছে বলেও অভিযোগ তুলে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

সবশেষে বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন, অবসরপ্রাপ্ত কয়েকজন আমলাকেই কেন বারবার পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে এবং এর পেছনে সরকারের কী যুক্তি রয়েছে। তিনি অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Releated Posts

অবসরপ্রাপ্ত আমলাদের পুনর্নিয়োগ বিতর্কে বিরোধীদের পাল্টা জবাব বিজেপির, অতীতের নজির তুলে ধরলেন নব্যেন্দু ভট্টাচার্য

আগরতলা, ১০ জুলাই: রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অভিযোগের পাল্টা জবাব দিল…

ByByReshmi Debnath Jul 11, 2026

দুবাইয়ের লুলু রিটেলের সঙ্গে অংশীদারিত্ব রাজ্যের কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করেছে: কৃষিমন্ত্রী

আগরতলা: দুবাইয়ের লুলু রিটেলের মাধ্যমে গল্ফ দেশগুলিতে রপ্তানির উদ্দেশ্যে অর্গানিক কৃষিপণ্যের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে রওনা করলেন।লুলু রিটেল হল…

ByByReshmi Debnath Jul 10, 2026

সাংসদ উন্নয়ন তহবিল ব্যয়ে নজির গড়লেন বিপ্লব কুমার দেব, লোকসভায় ৯৩ শতাংশের বেশি ও রাজ্যসভায় ১০০ শতাংশ ব্যয়ের দাবি

আগরতলা, ১০ জুলাই: পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল ব্যয়ের ক্ষেত্রে…

ByByReshmi Debnath Jul 10, 2026

ত্রিপুরার বিদ্যুৎ নিরাপত্তায় বড় পদক্ষেপ, এনএইচপিসি-টিএসইসিএল এর মধ্যে ৪০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর

আগরতলা, ১০ জুলাই:  ত্রিপুরার ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদা পূরণে এবং অবশ্যই পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে আরও এক…

ByByReshmi Debnath Jul 10, 2026

ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন হাসিনা, করবেন আত্মসমর্পণ

নয়াদিল্লি, ১০ জুলাই : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। সাথে আওয়ামী…

ByBySandeep Biswas Jul 10, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা কনক্লেভে ২,৭০০-র বেশি প্রতিনিধি, ১.২১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব: কিরণ গিত্তে

আগরতলা, ১০ জুলাই: দুই দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ রাজ্যের বৃহত্তম বিনিয়োগ সম্মেলন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারী বৃষ্টিপাত: আগামীকাল, পশ্চিম, দক্ষিণ ও সিপাহীজলায় কমলা, বাকি সব জেলায় হলুদ সতর্কতা

আগরতলা, ১০ জুলাই : প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকুটি আবারও ত্রিপুরার আকাশে উঁকিঝুঁকি মারছে। ভারি বর্ষণে ত্রিপুরার বিভিন্ন জেলায় মারাত্মক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা কনক্লেভ চলাকালীন আগরতলায় আগত শিল্পপতিকে মারধর: ঘটনায় গ্রেপ্তার ৪

আগরতলা, ১০ জুলাই: ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ চলাকালীন আগরতলায় সফররত এক শিল্পপতি ও তাঁর গাড়িচালকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬’ ঘিরে বিপুল বিনিয়োগের আগ্রহ, বিদ্যুৎ খাতেই প্রায় ২০ হাজার কোটি টাকার প্রস্তাব: রতন লাল নাথ

আগরতলা, ১০ জুলাই: ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬’-এর উদ্বোধনের আগে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদী সুর শোনালেন ত্রিপুরার…

ByByReshmi Debnath Jul 10, 2026

Leave a Reply

Scroll to Top