News Flash

Image

পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা

আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র মহরম।

এই উপলক্ষে রাজধানী আগরতলাতেও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। শহরের বর্ডার গোলচক্কর এলাকা থেকে একটি শোকযাত্রা (জুলুস) বের হয়। জুলুসে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শোকযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।

মহরম উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, মহরম ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ইসলামের ক্যালেন্ডার অনুসারে, এটি বছরের প্রথম মাস। বিশ্বব্যাপী মুসলমানরা নবি মহম্মদের নাতি এবং হযরত আলীর পুত্র ইমাম হোসেনের শাহাদাতে শোক প্রকাশ করেন এই দিন। এই মহরম উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীদের তরফে আজ বর্ডার গোলচক্কর এলাকা থেকে এক র‍্যালীর আয়োজন করা হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক ২০৬তম জন্মজয়ন্তীতে স্মরণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিলোনিয়ায় পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী। শনিবার বেলা ১২টায়…

ByByNews Desk Sep 26, 2026

কৈলাসহরে ফের প্রায় ১০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ আটক ২

কৈলাসহর, ২৬ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার পর…

ByByNews Desk Sep 26, 2026

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top