News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পোলিওমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে উত্তর জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি
Image

পোলিওমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে উত্তর জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি

ধর্মনগর, ২৫ জুন: আগামী ২৮ জুন জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলাজুড়ে পালস পোলিও কর্মসূচি-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ উপলক্ষে বৃহস্পতিবার ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার জানান, জেলার পাঁচ বছরের কম বয়সী কোনো শিশুই যাতে পোলিও প্রতিরোধী টিকার আওতার বাইরে না থাকে, সে লক্ষ্যেই সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার মোট জনসংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৩৯৩ জন এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৪৫ হাজার ৭৭২ জন। এই সকল শিশুকে পোলিও টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলার বিভিন্ন এলাকায় ৪৫৮টি টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি যাতায়াতরত শিশুদের জন্য ৭টি ট্রানজিট বুথ খোলা হবে। এসব বুথ পানিসাগর মোটর স্ট্যান্ড ও রেল স্টেশন, কাঞ্চনপুর মোটর স্ট্যান্ড, চামটিলা, ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসবিটি এলাকায় স্থাপন করা হবে।

ডা. হালদার জানান, কর্মসূচি পরিচালনার জন্য ১,৮৭২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক এবং তদারকির জন্য ৯৪ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। তিনি জেলার সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত দিনে নিকটবর্তী বুথে নিয়ে গিয়ে পোলিও টিকা খাওয়ানো অত্যন্ত জরুরি। পোলিওমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top