News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে জেলা শাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান, বিক্ষোভে আমরা বাঙালি সংগঠন
Image

ধর্মনগরে জেলা শাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান, বিক্ষোভে আমরা বাঙালি সংগঠন

ধর্মনগর, ২৫ জুন: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে বুধবার ধর্মনগরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আমরা বাঙালি সংগঠন। এদিন সংগঠনের উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলে মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আগেই ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা নিরপেক্ষ তদন্ত নিয়ে জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

মনীষা দাসের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি-সহ পাঁচটি দাবির কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের কর্মী-সমর্থকরা জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top