News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর আয়ুষ হাসপাতালে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগ, ক্ষোভ প্রকাশ কাউন্সিলরের
Image

কৈলাসহর আয়ুষ হাসপাতালে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগ, ক্ষোভ প্রকাশ কাউন্সিলরের

কৈলাসহর, ২৫ জুন: কৈলাসহরের ৫০ শয্যা বিশিষ্ট ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, নির্ধারিত ওপিডি সময় চলাকালীন হাসপাতালে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৈলাসহর পুরপরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্ধার্থ রায়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে আহত ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান কাউন্সিলর। অভিযোগ অনুযায়ী, বিকেল প্রায় ৩টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছে তিনি দেখতে পান ওপিডি বিভাগ প্রায় ফাঁকা এবং সেখানে কোনো আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত নেই। যদিও হাসপাতালের বহির্বিভাগের নির্ধারিত সময় বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বলে জানা গেছে।

ঘটনার পর কাউন্সিলর হাসপাতালের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, এর আগেও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা গেছে। এদিন হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টও উপস্থিত ছিলেন না বলে জানা যায়। হাসপাতাল সূত্রের দাবি, তিনি একটি বৈঠকে যোগ দিতে বাইরে গিয়েছিলেন।

এদিকে হাসপাতালের অভ্যন্তরীণ পরিকাঠামো ও কর্মীসংক্রান্ত কিছু সমস্যার কথাও সামনে এসেছে। অভিযোগ, কয়েকজন কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন পাননি এবং কর্মীসংকটের কারণে দৈনন্দিন কাজ পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। যদিও এ বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চাননি।
ঘটনার খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে যান কৈলাসহর পুরপরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় এবং অন্যান্য কাউন্সিলররা। তাঁরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কাউন্সিলর সিদ্ধার্থ রায় হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁর মতে, এলাকার বহু মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল এই হাসপাতালের পরিষেবা আরও কার্যকর ও জনবান্ধব হওয়া প্রয়োজন।

Releated Posts

বক্সনগরে ভিলেজ কমিটি নির্বাচন: সোমবার ১৯ আসনে ভোট, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

বক্সনগর প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত ভিলেজ কমিটি নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বক্সনগর আরডি ব্লকে নির্বাচনী…

ByByNews Desk Sep 26, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক ২০৬তম জন্মজয়ন্তীতে স্মরণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিলোনিয়ায় পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী। শনিবার বেলা ১২টায়…

ByByNews Desk Sep 26, 2026

কৈলাসহরে ফের প্রায় ১০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ আটক ২

কৈলাসহর, ২৬ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার পর…

ByByNews Desk Sep 26, 2026

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top