News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দারিদ্র্যকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম রাহুল, শিক্ষক হওয়ার স্বপ্নপূরণে মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা
Image

দারিদ্র্যকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম রাহুল, শিক্ষক হওয়ার স্বপ্নপূরণে মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা

আগরতলা, ২৫ জুন : চরম আর্থিক অনটন ও প্রতিকূলতার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের জোরে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে কাঞ্চনমালা পাল কলোনির মেধাবী ছাত্র রাহুল রুদ্রপাল। তার এই সাফল্যে পরিবার, প্রতিবেশী এবং সমগ্র এলাকাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।

রাহুলের বাবা দিলীপ রুদ্রপাল পেশায় একজন অটোচালক এবং মা অনিতা রুদ্রপাল গৃহিণী। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে দিলীপ রুদ্রপাল সারাদিন অটো চালিয়ে যা উপার্জন করেন, তা দিয়েই সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ বহন করে আসছেন। আর্থিক সংকট নিত্যসঙ্গী হলেও ছেলের শিক্ষার ক্ষেত্রে কোনও আপস করেননি তিনি।

ছোটবেলা থেকেই রাহুলের মেধার পরিচয় পেয়েছিলেন শিক্ষক ও প্রতিবেশীরা। সেই মেধারই স্বীকৃতি মিলেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। ৫০০ নম্বরের মধ্যে ৪৭৭ নম্বর পেয়ে সে রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে।

রাহুল জানায়, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় পড়াশোনার খরচ চালাতে তার বাবাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। তবুও বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে সে পড়াশোনা চালিয়ে যেতে চায়। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজের সেবা করার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চায় সে।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল তার সাফল্যের পাশাপাশি পরিবারের অভাব-অনটনের কথাও তুলে ধরে। সে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানায়, সরকারের পক্ষ থেকে যদি তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, তবে তার শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা অনেকটাই সহজ হবে।

রাহুল আরও জানিয়েছে, উচ্চশিক্ষার অংশ হিসেবে আগরতলার একটি ডি.এল.এড. কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা রয়েছে তার। ইতোমধ্যে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

দারিদ্র্যকে জয় করে রাহুলের এই সাফল্য আজ বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আর্থিক প্রতিকূলতাকে অতিক্রম করে সে তার স্বপ্নের শিক্ষক হওয়ার লক্ষ্য কতটা সফলভাবে পূরণ করতে পারে।

Releated Posts

বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক ২০৬তম জন্মজয়ন্তীতে স্মরণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিলোনিয়ায় পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী। শনিবার বেলা ১২টায়…

ByByNews Desk Sep 26, 2026

কৈলাসহরে ফের প্রায় ১০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ আটক ২

কৈলাসহর, ২৬ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার পর…

ByByNews Desk Sep 26, 2026

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top