News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি
Image

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে। দেশে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে। সিপিআইএম রাজ্য কমিটির দু-দিন ব্যাপী বৈঠক শেষে এমনটাই বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি।

সাংবাদিক সম্মেলনে এম.এ. বেবি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান শাসক দল দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপির প্রধান লক্ষ্য জনগণের কল্যাণ নয়, বরং ক্ষমতা ধরে রাখা। সেই উদ্দেশ্যেই বিভাজনের রাজনীতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করা হচ্ছে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ আজ চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলে ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এম.এ. বেবির দাবি, গত এক দশকে দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে এবং কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, আত্মনির্ভর ভারতের কথা বলা হলেও বাস্তবে বড় বড় কর্পোরেট গোষ্ঠীর স্বার্থরক্ষার নীতি গ্রহণ করা হয়েছে।

এদিকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, আগামী জুলাই মাসে রাজ্যজুড়ে গণডেপুটেশন কর্মসূচি এবং ১০ আগস্ট কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে সিপিআই(এম)। রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি জানান, বৈঠকে সাম্প্রতিক ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর নির্বাচন, ভিলেজ কমিটি নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনের ফলাফল পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বিভাজনের রাজনীতি এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করে শাসক জোট জনজাতি অধ্যুষিত এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। তিনি দাবি করেন, রাজ্যে দুর্নীতি, অপশাসন এবং অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে সিপিআই(এম) আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা নেবে।

তিনি বলেন, গ্রামীণ ত্রিপুরায় কর্মসংস্থানের অভাবে বহু পরিবার চরম আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছে। সরকারের সমালোচনা করলে অনেক ক্ষেত্রে কাজ থেকে বঞ্চিত হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলাশাসক (ডিএম) কার্যালয়, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিস এবং এডিসি জোনাল অফিসগুলিতে দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে গণডেপুটেশন সংগঠিত করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরোধিতায় আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

ভিলেজ কমিটি নির্বাচন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে জিতেন্দ্র চৌধুরী গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে জনগণকে শামিল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই প্রক্রিয়ার ফলে যেন কোনও যোগ্য ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top